চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুটি ডেলিভারির অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

এই দুই উইকেট সব আয়োজন শেষ করার হুমকি দিতে পারে। মিরাজ-সাকিবরা নিশ্চয়ই সেটা জানেন। রোববার সকালে সেই দুটি উইকেট নিতে তারা কতটা সময় নষ্ট করেন, তার ওপর নির্ভর করছে টাইগারদের শততম টেস্টের ভাগ্য।

চতুর্থদিন ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের লিড নিয়েছিল শ্রীলঙ্কা। উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা। যিনি ১২৬টি বল খেলে ২৬ রান করেন। সুরঙ্গা লাকমাল ১৭ বলে ১৬ রানে ছিলেন। পেরেরা আজ ৫০ করে ফিরেছেন। লাকমল করেন ৪২।

টেস্টের ইতিহাসে নিজেদের শততম ম্যাচে জয়ের নজির আছে তিন দেশের- অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দেশ হিসেবে বিরল এই কীর্তি গড়ার সুযোগ এখন বাংলাদেশের সামনে।

Banglabid

শনিবার দিনের শুরুতে মিরাজ সাফল্য এনে দিয়েছিলেন। থারাঙ্গাকে বোল্ড করেন তরুণ স্পিনার। এই উইকেটের সঙ্গে তার টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটের অনেক মিল আছে। চট্টগ্রাম টেস্টে বেন ডাকেটকে যেভাবে বোল্ড করেছিলেন ঠিক সেভাবে এদিন থারাঙ্গাকে ভড়কে দেন। বল মিডল লেগে পিচ করে সামনে যায়। ব্যাটসম্যান অ্যাঙ্গেল মেপে খেলতে যেয়ে বিপাকে। চোখের পলকে নেই অফস্টাম্প!

দ্বিতীয় উইকেট জুটি বাংলাদেশকে অস্বস্তিতে ফেলেছিল। কুশল মেন্ডিস আর দিমুথ করুনারত্নের ৮৬ রানের সেই জুটি ভাঙেন ‘বিস্ময় বালক’ মোস্তাফিজ। রিভিউতে মেন্ডিসকে ফিরতে হয় ৩৬ রানে। বল হালকা ব্যাটে লেগেছিল। শুরুতে আবেদন করেননি মুশফিকুর রহিম। আবেদন করলেন বোলার মোস্তাফিজকে দেখে। পরে রিভিউ নিয়ে উতরেও যান! এরপর মোস্তাফিজ দিনেশ চান্দিমালকে ফিরিয়ে লঙ্কানদের ব্যাকফুটে ঠেলে দেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা চান্দিমাল এবার করতে পারেন ৫ রান। ফিজ পরে আরো দুটি উইকেট নিয়েছেন।

দ্বিতীয় উইকেট জুটির পর সেভাবে আর প্রভাব বিস্তার করতে পারেনি লঙ্কানদের কোন জুটি। শেষ পর্যন্ত তারা ২৬৮ রানে দিন শেষ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাবার যখন হাড়ের বন্ধু

পরবর্তী

মিনারের জামিন বাতিল, ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

পরবর্তী

মিনারের জামিন বাতিল, ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

নাসিরউদ্দিন শাহ

স্ত্রী আর মেয়েকে নিয়ে ঢাকার মঞ্চে আসছেন নাসিরউদ্দিন শাহ

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT