চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনারের জামিন বাতিল, ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১০:১২ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০১৭
আদালত
A A

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চ।

সেই সঙ্গে  এই মামলা বিলম্ব ছাড়া আগামি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেন।

আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Banglabid

২০১৬ সালের ৪ ডিসেম্বর মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত  স্ট্যান্ড  ওভার (মুলতবি) করেন আপিল বিভাগ।এর আগে গত বছরের ২৪ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে ৬ মাসের জামিন দেন।পরে এই জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।মিনার চৌধুরী বর্তমানে কারাগারে আছেন।

২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় নিহত একরামুল হকের বড় ভাই বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এর প্রেক্ষিতে রবিবার সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চ এই রায় দিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একরাম হত্যাসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুটি ডেলিভারির অপেক্ষা

পরবর্তী

স্ত্রী আর মেয়েকে নিয়ে ঢাকার মঞ্চে আসছেন নাসিরউদ্দিন শাহ

পরবর্তী
নাসিরউদ্দিন শাহ

স্ত্রী আর মেয়েকে নিয়ে ঢাকার মঞ্চে আসছেন নাসিরউদ্দিন শাহ

বাংলাদেশে আসছেন কানাডার ৫ এমপি, ২ সিনেটর

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT