চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই টন মাদকসহ আটক সৌদি যুবরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

লেবাননের বৈরুত বিমান বন্দরে এক সৌদি যুবরাজের ব্যক্তিগত বিমান থেকে দুই টন মাদকদ্রব্য উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সোমবার রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সৌদি আরবে রওনা হওয়ার আগে বিমানে তল্লাশি চালায় লেবাননের নিরাপত্তাবাহিনী। সেসময় ৪০টি প্যাকেটে রাখা ২ টন মাদক উদ্ধার করা হয়।

বিপুল পরিমাণ মাদকবহনের দায়ে আল মোহসিন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজ আল সৌদ নামের ওই যুবরাজ ও তার চার সহযোগিকে আটক করা হয়। মাদক বহনের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে লেবাননের কর্মকর্তারা।

সৌদি রাজপরিবারের সদস্যদের বিশ্বব্যাপী নানা কেলেঙ্কারির খবর নতুন নয়। গত সেপ্টেম্বরে আরেক সৌদি যুবরাজ মাজেদ আবদুল আজিজ আল সৌদকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুলিশ।

পরে মাজেদের বিরুদ্ধে অতিমাত্রায় মাদক সেবন ও নারী নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। সৌদি আরবে সমকামিতা নিষিদ্ধ হলেও ওই যুবরাজ পুরুষ কর্মীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে।

ট্যাগ: সৌদি যুবরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মরুর বুকে উত্তেজনার রং, জিতল পাকিস্তান

পরবর্তী

স্কুলে অভিযোগ বাক্স

পরবর্তী

স্কুলে অভিযোগ বাক্স

সবচেয়ে বেশি প্রাণহানী পাকিস্তানে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT