চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা পরিস্থিতি: দিনাজপুর ও গাইবান্ধায় আরও ৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
গাইবান্ধা, জনপদ, দিনাজপুর
A A
বন্যার পানিতে ডুবে গেছে একটি ছোট ঘর ও চারপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর ও গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে শিশুসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধা ও দিনাজপুরে এখনও নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

এর মধ্যে গাইবান্ধা জেলার ৬ উপজেলার ৪২টি ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জেলার সাঘাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বেশিরভাগ এলাকাই পানির নীচে।

এছাড়া সড়কের উপর দিয়ে পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা কবলিত এ এলাকার মানুষ। এ কারণে নতুন করে জেলার ৩ ইউনিয়নের অন্তত ৩০ টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ডুবে জেলায় এ পর্যন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।

Banglabid

বন্যা পরিস্থিতি অবনতির ফলে ইতোমধ্যে গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানি পাড়া, মিয়াপাড়া, কোমরনই, ফুলছড়ির সিংড়িয়া, সাঘাটা-গাইবান্ধা সড়কের ভরতখালী এলাকায় ১০ টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে দেখভালের জন্য সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।

অন্যদিকে বন্যার পানিতে ডুবে দিনাজপুরে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দিনাজপুরে ২১ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

বন্যায় দিনাজপুরের অধিকাংশ সড়ক ও মহাসড়ক পানির নীচে তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে বিভিন্ন উপজেলাসহ ঢাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রেল লাইন ডুবে যাওয়ায ৫ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে পাবর্তীপুর-পঞ্চগড় রেল যোগাযোগ।

Reneta

এছাড়া হিলি স্থলবন্দর পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার থেকে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

এদিকে টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে বুধবার দুপুরে সদর উপজেলার নওয়া এলাকায় ঝিনাই নদীর বাধ ভেঙ্গে বাসাইল ও টাঙ্গাইল সদর উপজেলার ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এসব গ্রামের আমন-বোরো ধানের চারা বিনষ্ট সহ উঠতি সবজির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিলীপ কুমারকে দেখতে গেলেন শাহরুখ

পরবর্তী

লিওনার্দোর ভূমিকায় লিওনার্দো

পরবর্তী
লিওনার্দো দ্য ভিঞ্চি ও লিওনার্দো ডিক্যাপ্রিও

লিওনার্দোর ভূমিকায় লিওনার্দো

এনার্জি ড্রিংক

অকাল মৃত্যুর কারণ এনার্জি ড্রিংক!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT