চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাদির জন্য নাতির দারুণ সব ডুডল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

৭৪ বছর বয়সী এনকারনা অ্যালেস পড়ালেখা জানেন না। দৈনন্দিন প্রয়োজনের নানা কারণে তাকে নানা জায়গায় ফোন করতে হয়। আত্মীয়-স্বজনদের সঙ্গে ফোনে কথা বলতে ভালোবাসেন তিনি। কিন্তু ফোনে আত্মীয়দের ফোন নম্বর কিংবা দরকারি সেবার নাম-নম্বরগুলো উনি পড়তে পারেন না।

তাহলে উপায়? পড়ালেখা না জানা দাদির জন্য দারুণ এক উপায় উদ্ভাবন করেছেন নাতি পেদ্রো ওর্তেগা।

সেই ১১ বছর বয়স থেকে দাদীর জন্য প্রয়োজনীয় ফোন নম্বর ও নম্বরের পাশে প্রতীকি চিহ্ন বা ডুডল একে আসছেন পেদ্রো। পেদ্রোর বয়স এখন ৩১, অর্থাৎ ২০ বছরের বেশি সময় ধরে দাদীর জন্য ডুডল ফোনবুক বানিয়ে আসছেন তিনি।

Banglabid

তার আঁকা ক্রস চিহ্ন- পাশের হাসপাতালের চিহ্ন দেখে দাদী ঠিকই বুঝতে পারেন অসুস্থতায় এই নম্বরগুলোতে ফোন করতে হবে। তেমনি ফুল, সবজি, পোষা কুকুরের জন্য কোন নম্বরগুলোতে ফোন করতে হবে তা দাদি বুঝতে পারেন নম্বরের পাশে আকাঁ ছবি-প্রতীক দেখে।

দাদির জন্য নাতির আঁকা এসব ডুডল এখন স্পেনের সামাজিক মাধ্যমে ভাইরাল। 

দাদীর জন্য ফোনবুকে ডুডল আকাঁর শুরুটা তুলে ধরে নাতি পেদ্রো বলেন, আমি যেন দাদির প্রয়োজনীয় নম্বরগুলো একটি খাতায় লিখে দেই সেজন্য বাবা একদিন আমাকে নিয়ে দাদির বাড়িতে গেলেন।

Reneta

পেশায় যোগাযোগ বিশারদ এই নাতি বলেন, নম্বর তো লিখে দিলাম, কিন্তু বুঝতে পারলাম এসব নম্বর কোনটা-কার তা আমার দাদি বুঝবেন না। কারণ তিনি তো অক্ষরই চেনেন না। তাই প্রত্যেকটা নম্বরের পাশে ওই নম্বর চিনতে সহায়ক চিহ্ন, প্রতীক বা ডুডল আঁকতে শুরু করলাম।

এ ব্যাপারে দাদিও আমাকে সাহায্য করলেন। তিনি আমাকে নম্বরগুলো যাদের, তাদের সহজে আলাদা করে চেনানো যায় এমন কিছু বৈশিষ্ট্য বলে দেন। ওইসব বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি ছবি এঁকে দেই। এভাবে দাদি নাম পড়তে না পারলেও প্রতীক দেখেই বুঝে যান কাকে ফোন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুডল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিএস ‘জালিয়াত’ ইব্রাহিমের ডুপ্লেক্স বাড়ি

পরবর্তী

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, মনোনয়নে নারীদের রেকর্ড

পরবর্তী
নারী

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, মনোনয়নে নারীদের রেকর্ড

শিক্ষার্থীদের আন্দোলনে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে বিএনপি-জামায়াত: ১৪ দল

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT