চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের আন্দোলনে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে বিএনপি-জামায়াত: ১৪ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে কালো থাবা বিস্তার করে বিএনপি-জামায়াত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে চেয়েছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, তাদের (বিএনপি- জামায়াত) কাঙ্খিত লক্ষ্য অর্জন হয়নি। মুক্তিযুদ্ধের শক্তি ঐক্যবদ্ধ ছিলো বিধায় তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা শুধু ব্যর্থ হয়নি তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে।

সাংবাদিকদের উদ্দেশ্য করে ১৪ দলের মুখপাত্র বলেন: ‘আপনারা (সাংবাদিক) এ ক’দিন ধরে দেখেছেন, দেশের কয়েকজন নামকরা রাজনীতিবিদরা কী কথা বলেছে? উস্কানিমূলক কথা বলেছেন। একজন মানুষ যখন ব্যর্থ হয় তখন তিনি আবোল-তাবোল কথা বলেন। একজন বলেছেন গুলি কর আমাকে। কে কাকে গুলি মারবে বলেন!’

তিনি বলেন: ‘তারা সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত জোটের সঙ্গে এক হয়ে পরিস্থিতি ঘোলাটে করার অনেক চেষ্টা করেছে। এ ধরণের ব্যক্তিরা জাতীয়-আন্তর্জাতিকভাবে জাতিকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত, বার বার গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করেছে।’

স্বাস্থমন্ত্রী বলেন: ‘আইনশৃংখলা বাহিনীর কাছে অনুরোধ করবো কঠোরভাবে এ সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারা এখন চিহ্নিত হয়ে গেছে, উন্মোচিত হয়ে গেছে। আন্দোলনে তারা একটি লাশ চেয়েছিলো। তারা লাশের উপর ভর করে অসাংবিধানিক ভাবে ক্ষমতায় আসতে চেয়েছে।’

Reneta

নাসিম বলেন: ‘সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা চাই নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন হোক। সড়কে নৈরাজ্য হয়েছে আর হতে দেয়া যায় না। সড়কে নৈরাজ্য বন্ধে প্রশাসন কে তিনি কঠোর হতে হবে।’

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন: ‘রাস্তায় লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চলবে না। আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন।’

লাইসেন্স ছাড়া কোনো এমপি-মন্ত্রী গাড়ি ও যাতে ছাড় না পায়, সেদিকে নজর দিতে স্বরাষ্ট্রমন্ত্রীরও দৃষ্টি আর্কষণ করেন তিনি।

ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম,বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সরকারসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT