চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দলের সবাইকে’ মানিয়েই তিনে সাকিব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:০৮ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কার্ডিফ থেকে: তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ার পর থেকেই সাকিব আল হাসান হয়ে উঠেছেন ধারাবাহিকতার মূর্তপ্রতীক! শেষ ১৬ ম্যাচে ৯টি ফিফটি ও একটি সেঞ্চুরি যার দলিল। ব্যাটিংয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এ অলরাউন্ডার। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিটিও করলেন তিনে নেমেই। অথচ এই পজিশন পেতে তাকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে দলের সঙ্গে। প্রত্যেককে মানিয়েই ফিরে পেয়েছেন পছন্দের জায়গা।

পাঁচ নম্বর থেকে উপরে ওঠার প্রমোশন অনেকটা নিজে নিজেই নিয়েছেন সাকিব। যে কারণে চ্যালেঞ্জ ছিল বেশি। এক ম্যাচ খারাপ করলেই ফিরে যেতে হবে আগের জায়গায়। সেই চ্যালেঞ্জ তো জিতেছেনই, সঙ্গে টানা মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন ব্যাটিংয়ে। আগের মতো আক্রমণাত্মক মেজাজ রেখেই খেলছেন বড় ইনিংস।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে ইংল্যান্ডের বিপক্ষে হারের হতাশার মাঝে প্রাপ্তি সাকিবের ১২১ রানের ইনিংসটি। সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেরা পারফর্মারই এলেন দলের প্রতিনিধি হয়ে।

Banglabid

ব্যাটিংয়ে তিনে ফেরার সিদ্ধান্ত নিজেরই ছিল কিনা, এমন প্রশ্নে বিশ্বসেরা অলরাউন্ডার বলে গেলেন, ‘দলের প্রত্যেককে রাজী করিয়েই তিনে আসতে হয়েছে। এটা খুব চ্যালেঞ্জিং ছিল। একটা ম্যাচ খারাপ করলেই আবার আমাকে পাঁচে ফিরে যেতে হতো।’

‘ভিন্ন এক ধরণের চ্যালেঞ্জ (তিনে ব্যাটিংয়ে নামা)। এটা (রান করা) কেবল শুরু হল। আমি আরও অবদান রাখতে চাই ব্যাটে-বলে। এটা আমার জন্য সুযোগ আরও বেশি ভালো ব্যাটিং করে অবদান রাখার। সামনে যে ম্যাচগুলো আছে চেষ্টা করব অবদান রাখার।’

বাংলাদেশ দলের ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন একসময় হয়ে উঠেছিল দুশ্চিন্তার প্রতিশব্দ। সেটি আপাতত কেটে গেছে ‘সুপার’ সাকিবের হাত ধরেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেকর্ড-পরিসংখ্যানে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই

পরবর্তী

সাকিবের ব্যাখ্যায় হারের ‘চার’ কারণ

পরবর্তী

সাকিবের ব্যাখ্যায় হারের ‘চার’ কারণ

ইউরোর দৌড়ে জিতেছে জার্মানি-ইতালি-বেলজিয়াম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহার: পুলিশ কর্মকর্তাকে অপসারণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনে বিমানবাহী রণতরীতে প্রথম নারী পাইলটদের গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষা পাস

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT