চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোর দৌড়ে জিতেছে জার্মানি-ইতালি-বেলজিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইউরো বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে তিন ফেভারিট জার্মানি, ইতালি ও বেলজিয়াম। শনিবার রাতে নিজ নিজ ম্যাচে দারুণ জয় তুলে নেয় দলগুলো।

বেলারুশের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে জার্মানি। অন্য ম্যাচে গ্রিসকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ইতালি। আর ঘরের মাঠে কাজাখস্তানকে একই ব্যবধানে হারায় বেলজিয়াম।

জার্মানি-বেলারুশ
বরিসভ অ্যারেনায় খেলার দ্বাদশ মিনিটে লেরয় সানের গোলে লিড নেয় জার্মানি। বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে মার্কো রিউসের গোলে সহজ জয় নিশ্চিত হয় জার্মানদের।

এই জয় সত্ত্বেও ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে জার্মানি। তিন ম্যাচে দুটি জয় ও এক হারে জার্মানদের পয়েন্ট ৬। গ্রুপের দিনের অপর ম্যাচে এস্তোনিয়াকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে নর্দার্ন আয়ারল্যান্ড।

ইতালি-গ্রিস
অ্যাথেন্সে গ্রিসকে হারাতে মোটেই কষ্ট হয়নি ইতালির। খেলার ২৩তম মিনিটের মাথায় ইতালিকে এগিয়ে নেন নিকোলা বারেলা। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লরেন্সো ইনসিগনি। ৩৬তম মিনিটে লিওনার্দো বোনোচ্চির গোলে বড় জয় নিশ্চিত হয় ইতালিয়ানদের।

এই জয়ের ফলে ‘জি’ গ্রুপে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ইতালি। অন্যদিকে গ্রুপের দিনের অপর ম্যাচে বসনিয়া হার্জেগোভিনাকে ২-০ গোলে হারানো ফিনল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের য়েছে।

Reneta

বেলজিয়াম-কাজাখস্তান
কাজাখস্তানের বিপক্ষে বেলজিয়ামের জয়ে একটি করে গোল করেন ড্রায়েস মার্টেনাস, টিমোথি কাস্তানে ও রোমেলু লুকাকু। গোল না পেলেও অসাধারণ নৈপুণ্য উপহার দেন সদ্যই রিয়াল মাদ্রিদে যোগ দেয়া এডেন হ্যাজার্ড।

জয়ে ৩ ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে গ্রুপের শীর্ষে নিজেদের অবস্থান সুসংসহত করেছে বেলজিয়াম। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাশিয়া গ্রুপের দুই নম্বরে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো বাছাইইতালিজার্মানিবেলজিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের ব্যাখ্যায় হারের ‘চার’ কারণ

পরবর্তী

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে মাটিতে নামাল তুরস্ক

পরবর্তী

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে মাটিতে নামাল তুরস্ক

মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী’ নিহত

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT