চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ‘অচেনা’ সম্রাটের বর্ণনা দিলেন তার স্ত্রী শারমিন 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

যুবলীগের ছেলেদের চালাতে ইসমাইল চৌধুরী সম্রাট ক্যাসিনোতে জড়াতে পারেন বলে ধারণা করছেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী। ক্যাসিনো গডফাদার বিষয়ে তিনি কিছুই জানতেন না বলেও দাবি করেছেন শারমিন চৌধুরী।

সম্রাট গ্রেপ্তারের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্রাট গ্রেপ্তারের দিনই শারমিন চৌধুরীর বাসায়ও তল্লাশি চালায় র‌্যাব। তবে অভিযান চালিয়ে র‍্যাব কিছুই পায়নি বলে জানান তিনি।

Banglabid

শারমিন বলেন, যে কেউ অপরাধ করলে তার শাস্তি চাই আমি। দুই বছর ধরে সম্রাট বাসায় না আসলেও আমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তিনি সম্রাটের অফিসে যেতেন এবং সম্রাট তার ভরণ-পোষণের টাকা নিয়মিত দিতেন বলেও জানান তিনি।

গণমাধ্যমে সম্রাটের সম্পদ নিয়ে নানা তথ্যে বিষয়ে শারমিন বলেন, সম্রাটের কোনো সম্পদ নেই। ক্যাসিনো চালিয়ে যে আয়, তা দলের (যুবলীগ) পেছনে খরচ করতো। তারপরে যদি কিছু অবশিষ্ট থাকে, তা দিয়ে সে সিঙ্গাপুর নয়তো দেশে জুয়া খেলে। তার সম্পদ বলতে বর্তমানে কিছুই নেই।

তবে সম্রাটের জীবনযাপন বিলাসবহুল ছিল জানিয়ে শারমিন বলেন, সম্রাট আগে থেকেই সম্রাট, তার চালচলনই ছিল সেরকম।

Reneta

সম্রাটের বিরুদ্ধে ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে আপনি সেটা জানতেন কি না? জানতে চাইলে তিনি বলেন, তার অফিসের ২০০ গজের মধ্যে থানা পুলিশ রয়েছে। তারাই জানতো না, আমি কিভাবে জানবো। সে কিভাবে ক্যাসিনোর মধ্যে জড়ালো সেটি আমি জানিনা।

‘ও জনপ্রিয় ছিল। কারণ দল পালত। উত্তরেও তো একজন নেতা আছেন নিখিল। তার তো এত জনপ্রিয়তা নেই।’

সম্রাটের স্ত্রী বলেন, ‘এখন আর রাজনীতি আগের মতো নেই যে বাসায় খেয়ে লোকজন ডাকলে আসবে। তাদের টাকা দিতে হয়।’

গত ১৮ বছর আগে সম্রাটের সঙ্গে পরিচয় হয় শারমিন চৌধুরীর। এবিষয়ে তিনি বলেন, সম্রাটের সঙ্গে ২০০১ সালে আমার পরিচয় হয়। তখন খুব ভদ্র ও সোজা টাইপের মানুষ ছিল। ওই বছরের জুন মাসে সম্রাটের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের একটি ছেলে সন্তান রয়েছে।

স্ত্রী সামনে আসবে, রাজনীতি করবে এসব সম্রাট পছন্দ করতেন না জানিয়ে তিনি বলেন, ‘ও চাইত না আমি মিডিয়াতে আসি।’

তিনি আরও বলেন, আমি মনে করি, সরকার ভালো উদ্যোগ নিয়েছে। এভাবে আমার বাসায় অভিযান চালানো হয়েছে আমি এতে বিব্রত নই। এটা আমার ভালো লেগেছে।

সিঙ্গাপুরের এক নারীর সঙ্গে সম্রাটের সর্ম্পকের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমার সঙ্গে দুবছর হলো সর্ম্পকের দূরত্ব তৈরি হয়েছে। সেজন্য সিঙ্গাপুরে চায়না-মালয়েশিয়ান এক নারীর সাথে মনে হয় ওর সর্ম্পক হয়েছে।

সম্রাটের পেছনে কারা আছে, এই প্রশ্নের জবাব জানেন না বলে এড়িয়ে যান শারমিন।

এরআগে রোববার বিকেলে সম্রাটের ডিওএইচএসের বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তবে অবৈধ কিছু মেলেনি।

র‌্যাব-২ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সম্রাটের দ্বিতীয় স্ত্রীর বাসায় আমরা অভিযান পরিচালনা করে অবৈধ কিছু পাইনি।

রোববার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্রাট গ্রেপ্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সর্বোচ্চ স্কোর পেয়েও প্রাথমিক দলে নেই মানিক!

পরবর্তী

৩৪৪ বছর বয়সী কচ্ছপের মৃত্যু!

পরবর্তী

৩৪৪ বছর বয়সী কচ্ছপের মৃত্যু!

দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এলো ‘নগদ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT