চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ স্কোর পেয়েও প্রাথমিক দলে নেই মানিক!

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৪২ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
তাসকিনের সঙ্গে মানিক (বাঁয়ে)

তাসকিনের সঙ্গে মানিক (বাঁয়ে)

বিপ টেস্টে দেশের পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ স্কোর (১২.৮) পেলেও ঢাকা বিভাগের প্রাথমিক দলে জায়গা পাননি আলি আহমেদ মানিক। ২২ বছর বয়সী এ ডানহাতি পেসার ১৯ সদস্যের দলে নিজের নাম দেখতে না পেয়ে হতাশ হলেও পরিশ্রম করে যাচ্ছেন ভবিষ্যতে ভালো কিছুর আশায়।

দুপুরে মিরপুরের একাডেমি মাঠে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর অধীনে ফিটনেসের কাজ করছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তাসকিন আহমেদ। বিভিন্ন ধাপে দৌড়ে ইনটেনসিটি বাড়ানোর কঠিন অনুশীলনে জাতীয় দলের এ পেসারের সঙ্গী হয়েছিলেন মানিক। পরে জানা গেল জুলিয়ান নাকি তাসকিনকে বলেছেন, এমন কারও সঙ্গে কাজ করতে যার ফিটনেস খুব ভালো। তাসকিন বেছে নেন মানিককে।

ফিটনেস টেস্টে আদর্শমান ছাড়িয়ে গেলেও জাতীয় লিগের দলে না থাকায় অবাক মানিক নিজেও। জানালেন, চালিয়ে যাবেন কঠোর পরিশ্রম।

Banglabid

চন্ডিকা হাথুরুসিংহে যখন বাংলাদেশের কোচ তখন হঠাৎ করেই বিসিবি একাদশে ডাক পান মানিক। ফতুল্লায় ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেন দীর্ঘকায় এ পেসার। পরে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অনেকদিন ছিলেন ক্রিকেটের বাইরে। সুস্থ হয়ে ফিটনেসের উপর জোর বাড়ান।

দুটি প্রথম শ্রেণির ম্যাচ ও তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা মানিক আশায় ছিলেন এবার জাতীয় লিগে মেলে ধরবেন নিজেকে। ফিটনেস টেস্টে লেটার মার্কস পাওয়ায় আশার বেলুন বড় হচ্ছিল তার। সেই বেলুন ফুটো হয়ে গেছে তালিকায় নিজের নাম না দেখে। এখন ভবিষ্যতের দিকেই তাকিয়ে এ পেসার।

১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে পুরনো আসর জাতীয় ক্রিকেট লিগ। দল গঠনে খেলোয়াড়দের ফিটনেসের উপর দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। যে কারণে বিপ টেস্টে ১১ নম্বর পেতেই হবে, এমন শর্ত আরোপ করেন নির্বাচকরা। কিন্তু কঠোর মনোভাব থেকে সরে আসতে হচ্ছে তাদের। কেননা প্রথম দফায় ফিটনেসের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটের সেরাদের কয়েকজন। যে কারণে শিথিল করা হয়েছে বেঞ্চমার্ক।

Reneta

‘১০’ তুলেই খুশি তারা

বিপ টেস্টে বেঞ্চমার্ক দশ ছুঁয়ে জাতীয় লিগে টিকে গেছেন তারা

১০ পয়েন্ট তুলতে পারলেই যার যার বিভাগীয় দলে খেলার ছাড়পত্র দেয়া হচ্ছে ৩০ পেরিয়ে যাওয়া ক্রিকেটারদের। রোববার খুলনায় আবার পরীক্ষা দিয়ে তুষার ইমরান তুলতে পেরেছেন ১০.১, মিরপুরে আব্দুর রাজ্জাকও পেয়েছেন দশের কিছু বেশি। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটে-বলে দেশের সেরা দুই পারফর্মারের সঙ্গে উতরে গেছেন মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, ইলিয়াস সানি, মোহাম্মদ শরিফ, আরাফাত সানিরা।

একসময় জাতীয় দলে খেলেছেন ৩০ পেরিয়ে যাওয়া এমন ক্রিকেটারদের মধ্যে ঢাকা বিভাগের শরিফ পেয়েছেন সবচেয়ে বেশি (১১.১)। ঢাকার আরেক পেশার শাহাদাত হোসেন রাজিব বেঞ্চমার্ক ছাড়িয়েছেন আগেই। মোহাম্মদ শহিদ হতাশ করেছেন সবাইকে। রোববার পরীক্ষা দিয়ে পেয়েছেন পাঁচের কিছু বেশি। ঢাকা বিভাগীয় দলে শাহাদাত-শরিফদের সঙ্গে মানিক নাকি শহিদ থাকবেন, সে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের। সোমবার ঘোষণা করা হতে পারে আট দলের চূড়ান্ত স্কোয়াড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT