চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরূদ শরীফ পাঠ ও মাহে রমজান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৭
বাংলাদেশ
A A

কোনো একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের মিম্বরে প্রথম সিঁড়িতে আরোহন করে ‘আমীন’ বললেন। পরে দ্বিতীয় সিঁড়িতে উঠেও ‘আমীন’ বললেন। অতপর তৃতীয় সিঁড়িতে আরোহন করেও একই ভাবে ‘আমীন’ উচ্চারণ করলেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসুলাল্লাহ! পরপর তিনটি সিঁড়িতে আরোহন করে আজ আপনি ‘আমীন’ বললেন। এমনটি করতে আর কখনোই আপনাকে আমরা দেখিনি। আজকের এই ব্যতিক্রমী ঘটনার রহস্য কী?

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হযরত জিব্রাইল আ. এসেছেন। আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম তিনি বললেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পেয়েও নিজের গোনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হয়ে গেল। তার জবাবে আমি ‘আমীন’ বলেছি। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে আরোহন করি, তখন তিনি বললেন, যে ব্যক্তি মা-বাবাকে বার্ধক্য অবস্থায় পেয়েও তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারেনি, সেও ধ্বংস হয়ে গেল। আমি তার জবাবে ‘আমীন’ বলেছি। আমি যখন তৃতীয় সিঁড়িতে আরোহন করি, তখন জিব্রাইল আ. বললেন, যে ব্যক্তির কাছে আমার নাম উচ্চারিত হওয়ার পরও আমার ওপর দরূদ শরীফ পাঠ করবে না, সেও ধ্বংস হয়ে যাবে। আমি তার জবাবে ‘আমীন’ বলেছি।

এই হাদিসে সিয়ামের সাথে দরূদ শরীফকে উল্লেখ করা থেকে বুঝা যায় সিয়ামের সাথে দরূদ শরীফের নিগুঢ় সম্পর্ক আছে। আসলে শুধু সিয়ামের সাথেই নয়, বরং সব ইবাদতের সাথেই দরূদ শরীফের সম্পর্ক আছে। হযরত আলী রা. বলেন, বান্দার সব দোয়া আসমান ও জমীনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। ততক্ষণ পযর্ন্ত তা আল্লাহর দরবারে যায় না, যতক্ষণ না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরূদ শরীফ তেলাওয়াত না করা হয়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার ওপর দশটি রহমত নাযিল করবেন। তার দশটি গোনাহ মাফ করে দেবেন এবং তাকে দশটি মর্যাদায় উন্নতি করে দেবেন। তিনি আরও ইরশাদ করেন, তোমরা পৃথিবীর যেখানেই থাক না কেন, আমার ওপর দরূদ শরীফ পাঠ কর। কারণ তোমাদের দরূদ আমার কাছে পৌঁছে যায়। (তাবরানী)

হাদীস শরীফে আরও ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি আমার অধিকতর নিকটে থাকবে, যে আমার ওপর বেশি দরূদ শরীফ পাঠকারী হবে। (তিরমিজী) আরও সৌভাগ্যের কথা যে, যে কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরূদ ও সালাম পেশ করবে, তিনি স্বয়ং তার সালামের জবাব দান করেন। কারণ নবীগন ইন্তেকালের পরও আপন আপন মাজারে স্বশরীরে জীবিত থাকেন মর্মে নির্ভরযোগ্য হাদীসে আছে।

উপরন্ত মহান আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফের ওপর একজন বিশেষ ফেরেস্তা মোতায়েন করে দেওয়া হয়েছে এবং তাকে এমন বিশেষ ক্ষমতা ও মর্যদা প্রদান করা হয়েছে যে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উম্মত নবীর ওপর দরূদ ও সালাম পেশ করবে, ওই ফেরেস্তা তা শুনে সাথে সাথে দরূদ পাঠকারী ওই ব্যক্তির নাম ও পিতার নাম উল্লেখ করে তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে উপস্থাপন করে। এ ছাড়া দরূদ ও সালাম পাঠকারীর নাম পিতার নামসহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও একটি সাদা পৃষ্ঠায় লিখে রাখেন মর্মে ইবনে কাইয়ুম তার কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমীন।

লেখক: মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, উপাধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা

শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনে মসজিদে গাড়ি হামলায় হামলাকারীর পরিচয় প্রকাশ

পরবর্তী

ইফতারে ডাবের পুডিং

পরবর্তী
ডাবের পুডিং

ইফতারে ডাবের পুডিং

​‘টিউবলাইট’ ছবির দৃশ্য

‘লিটল বয়’ ছবির রূপান্তর ‘টিউবলাইট’!

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT