লাইফস্টাইল

ইফতারে ডাবের পুডিং

ডাবের পুডিং

ডাবের পুডিং

পুষ্টিগুণ সমৃদ্ধ ডাবের পানিকে আরও আকর্ষণীয় ভাবে পরিবেশন করতে চাইলে তৈরি করতে পারেন ডাবের পুডিং। সারা দিন রোজা রাখার পর নিমিষেই চাঙা করে দেবে ডাবের পুডিং। যে কোনো আয়োজনে সবচেয়ে বেশি প্রশংসা পাবে এই খাবার। জেনে নিন রেসিপি।

উপকরণ
ডাবের পানি ৩ কাপ
ডাবের শাঁস ১ কাপ পাতলা করে কাটা
চিনি ১ টেবিল চামচ
চায়না গ্রাস ১০ গ্রাম
পরিবেশনের পাত্র

প্রস্তুত প্রণালী

  • চায়না গ্রাস কুচি করে কেটে ১/২ কাপ পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট।
  • চায়না গ্রাস পানিসহ চুলায় দিয়ে অল্প আঁচে নেড়ে গলিয়ে নিন।
  • একটি পাত্রে চিনি ও ডাবের পানি একসাথে গরম করুন
  • গরম ডাবের পানিটুকু চায়না গ্রাসের পানিতে ঢেলে দিন এবং নেড়ে ভালো করে মিশিয়ে নিন। মিশে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।
  • পরিবেশন পাত্রে কেটে রাখা ডাবের শাঁস সাজিয়ে নিন।
  • ডাবের পানির মিশ্রণ ঢেলে দিন।
  • তাপমাত্রা স্বাভাবিক হলে ফ্রিজে রেখে দিন দুই ঘণ্টা।
  • পরিবেশন করুন মজাদার ডাবের পুডিং।

 

বিষয়:ইফতার রেসিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…