চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানায় নির্যাতনের চিত্রে আমরা বিস্মিত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫০ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

যশোরের এক যুবককে থানার দুই টেবিলের মাঝে অভিনব কায়দায় ঝুলিয়ে পুলিশ ঘুষের জন্য নির্যাতন করেছে। একটি জাতীয় দৈনিকে এরকম সংবাদ ও ছবি প্রকাশের পরে জনমনে ক্ষোভ ও পুলিশের কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশের সূত্র দিয়ে সংবাদে প্রকাশ, আবু সাঈদ নামের ওই যুবককে যশোরের কোতোয়ালি থানার এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান বুধবার রাতে আটক করেন। পরে তার কাছে ‘দুই লাখ টাকা ঘুষ’ দাবি করেন দুই পুলিশ কর্মকর্তা। ঘুষ দিতে অস্বীকার করায় আবু সাঈদকে হ্যান্ডকাফ পরিয়ে থানার মধ্যে দুই টেবিলের মাঝে গাছের মোটা ডালের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়। সংবাদে বলা হয়েছে, পরে ‘৫০ হাজার টাকা’ দিয়ে ছাড়া পান আবু সাঈদ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি জানেন না বলে বক্তব্য দিয়েছেন, আবার অভিযুক্তরা এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলেও জানিয়েছেন। বিষয়টি যেনো এমন যে, এমন ঘটনা ঘটেইনি আর কেউ নির্যাতিত হয়নি। প্রকাশিত ছবিতে সোয়েটার পরা কোমরে ওয়াকিটকি রাখা একজনকে দেখা গেছে আর ওই নির্যাতনের সময়ে থানার ভেতরের কেউই হয়তো ছবি তুলেছেন। অল্প একটু তদন্ত করলেই জড়িতদের পরিচয় বের হয়ে আসবে। সংবাদের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে অনেকে মত প্রকাশ করেছেন এই বলে যে, এমন ঘটনা সারাদেশ জুড়ে সব সময়ই ঘটছে। পত্রিকায় এই ঘটনা (যশোরের) প্রকাশের পরে আলোচনা হচ্ছে, অবস্থা আসলে এরচেয়েও অনেক খারাপ। বাংলাদেশ পুলিশ সর্ম্পকে এ ধরণের ধারণা নতুন নয়। নানা ঘটনার মধ্যে দিয়ে পুলিশের এ নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। তবে সময়ের সাথে সাথে অনেক বদলে যাচ্ছে দেশের পুলিশ বাহিনী। জাতিসংঘ শান্তি মিশন থেকে শুরু করে দেশের জঙ্গি দমনে পুলিশের যে কৃতিত্বপূর্ণ ভূমিকা, তা অবশ্যই প্রশংসার দাবিদার। কাজেই যশোরের ঘটনায় পুলিশের ভূমিকাকে যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা বলেও ধরে নেই আর যদি মেনেও নেই পুলিশ ওই ঘটনায় জড়িত নয়, তবু এ ধরণের ঘটনার তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন। কোনো বিচ্ছিন্ন ঘটনার কারণে  মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর ভাবমূর্তি যেনো প্রশ্নের মুখে না পড়ে, তার জন্য সংশ্লিষ্টমহল প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌম্য ফর্মে ফেরায় ম্যানেজমেন্টে স্বস্তি

পরবর্তী

প্রবাসী বাংলাদেশীদের কাছে টাইগারদের দুই ম্যাচ যেনো দুই ঈদ

পরবর্তী

প্রবাসী বাংলাদেশীদের কাছে টাইগারদের দুই ম্যাচ যেনো দুই ঈদ

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক-বিজিবি সংঘর্ষে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT