চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও বাংলাদেশের ড্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

র‍্যাঙ্কিং ও শক্তিতে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে থাইল্যান্ড। সেই দলের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের অনূর্ধ্ব-১৫ কিশোররা। থাই কিশোরদের বিপক্ষে তাদেরই মাটিতে করেছে ড্র।

উয়েফার অর্থায়নে চার জাতি অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে থাইল্যান্ডের সঙ্গে বুধবার ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।

সাইপ্রাসের বিপক্ষে আগের ম্যাচে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল আশাজাগানিয়া। বল পায়ে থাইদের আধিপত্য থাকলেও বুরিরামে স্বাগতিকদের বিপক্ষে ৩৪ মিনিটেই লাল-সবুজদের এগিয়ে দেন আশিকুর রহমান। ডানপ্রান্ত দিয়ে সতীর্থের ভলিতে মাথা ছুঁয়ে জালে জড়ান এ ফরোয়ার্ড।

অগ্রগামীতা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বিরতির ঠিক আগের মূহুর্তে কর্নার থেকে পাওয়া বলে মাথা ছুঁয়ে স্বাগতিকদের সমতায় ফেরান চোন্নাপাট ভুয়াফান।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় থাইল্যান্ড। বল পায়ে অতিথিদের রক্ষণে বারকয়েক আতঙ্ক ছড়ালেও বাংলাদেশ ডিফেন্ডারদের দৃঢ়তায় আর গোল করতে পারেনি থাইল্যান্ড। অন্যপ্রান্তে ফরোয়ার্ডরাও সুবিধা করতে না পারায় আর এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশেরও। তাতে ড্রই মানতে হয়েছে দুই দলকে।

আগামী ১৪ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। তিন ম্যাচ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ।

ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনসার আল ইসলামের অপারেশনাল টিমের সদস্য আটক

পরবর্তী

আতিক-ঝরার ‘প্রেমেরই ছোঁয়া’

পরবর্তী

আতিক-ঝরার ‘প্রেমেরই ছোঁয়া’

বৃদ্ধাশ্রমে গান-আড্ডায় শিল্পী পাপি মনার এক দুপুর

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT