চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনসার আল ইসলামের অপারেশনাল টিমের সদস্য আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
অপরাধ
A A

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনার উদ্দেশ্যে রাজধানীর জুরাইন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অপারেশনাল টিমের প্রশিক্ষণ প্রাপ্ত এক সক্রিয় সদস্যকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব।

বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভারভিউ এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুল ওয়াহাব ওরফে মোস্তাফিজুর ওরফে হাদীদ (৪০) নামের জঙ্গিকে আটক করে র‌্যাব-৩।

বিষয়টি চ্যানেল আই অনলাইনকে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান নিশ্চিত করেছে।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে ওয়াহাব ও তার সহযোগীরা পরিকল্পনা ও সংগঠিত হচ্ছিল এবং তারা গোপনে নিয়মিত মিটিংও করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় যে, ২০১৩ সালে আনসার আল ইসলামের আধাত্মিক নেতা জসীমুদ্দীন রাহমানির গ্রেপ্তারের পর ওয়াহাব গোপনে আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম শুরু করে। ওয়াহাব ২০১৫ সালে রাজধানীর জুরাইনে গোপনে আনসার আল ইসলামের ৭/৮ জন সদস্য নিয়ে অপারেশনাল সেল গঠন করে। পরে জুরাইন সেলের কয়েকজন সদস্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লে তারা গোপনে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা শুরু করে। তারা নতুন কর্মী সংগ্রহ, মাসিক চাঁদা আদায় ও দরিদ্র মানুষকে সহায়তার নামে যাকাতের টাকা সংগ্রহ করে সংগঠনের কাজে ব্যবহার করত।

গ্রেপ্তারকৃত জঙ্গিদের দ্রুত জামিনে মুক্ত করে আনতে পরিবারকে সহায়তা ও সাংগঠনিক কাজে তারা এ অর্থ ব্যবহার করত।

Reneta

এমরানুল হাসান বলেন, আসামীর ভাষ্যমতে তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা থানায়। ২০০৫ সালে সে ঘনিষ্ট এক বন্ধুর সহযোগিতায় জেএমবিতে যোগদান করে এবং সক্রিয়ভাবে রাজশাহীর বাগমারায় জেএমবির কার্যক্রমে অংশগ্রহণ করে।

পরে ২০১১ সালে সে জসীমুদ্দীন রাহমানির আদর্শে অনুপ্রাণিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করে এবং জসীমুদ্দীন রাহমানির ঘনিষ্ট সহযোগী হিসেবে কাজ শুরু করে। ২০১৩ সালে ওয়াহাবের আমন্ত্রণে জসীমুদ্দীন রাহমানির বাগমারা এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দুইদিন অবস্থান করে এবং বিভিন্ন স্থানে গোপন মিটিং করে।

ওয়াহাবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার আল ইসলামর‌্যাবলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT