চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনি অভিভাবক, শাসন করতেই পারেন: ছানোয়ার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১১:৫২ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাতে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেনের লাঞ্ছিত হওয়ার ঘটনায় পুরো টাঙ্গাইল জুড়ে তোলপাড় চলছে। তবে ঘটনার প্রতিক্রিয়ায় এমপি ছানোয়ার বলেছেন, মন্ত্রীর বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই।

‘মন্ত্রী ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক। তিনি আমার বড় ভাই। তিনি শাসন করতে পারেন এবং আমাদের আদরও করবেন। তিনি যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে আমাকে আদর করেছেন,’ বলে চ্যানেল আই অনলাইনকে জানান এমপি।

এ বিষয়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওবায়দুল কাদের ভাই আমাদের অভিভাবক। তিনি আমাদের শাসন করেন আবার আদরও করেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

Banglabid

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, ওবায়দুল কাদেরের হাতে শনিবার রাত ৯টায় এমপি মো. ছানোয়ার হোসেন লাঞ্ছিত হন। নাটোর থেকে মন্ত্রী ওবায়দুল কাদের যমুনা রিসোর্টে রাতের খাবারের জন্য বিরতি দেন। কটেজে বিশ্রামের সময় তিনি জিজ্ঞেস করেন রাতের খাওয়ার আয়োজন কে করেছে?

ছানোয়ার হোসেন এমপি জানান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নবনির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী তার খাবারের আয়োজন করেছেন। কিন্তু এমপি সোহেল হাজারী ওই সময় উপস্থিত না থাকায় ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি ক্ষুব্ধ হন। রাতের খাবার না খেয়েই চলে যাওয়ার প্রস্তুতি নেন তিনি।

এ সময় ছানোয়ার হোসেন ওবায়দুল কাদেরকে খাওয়ার জন্য অনুরোধ করেন এবং হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি রাস্তায় রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে চলে আসবেন বলে জানান। সাথে সাথেই মন্ত্রী ক্ষিপ্ত হয়ে এমপি ছানোয়ারকে চর-থাপ্পড় মেরে লাঞ্ছিত করেন ও অন্যান্য নেতাকর্মীদেরও গালমন্দ করেন। এতে নেতাকর্মীরা হতভম্ব হয়ে যান।

Reneta

পরে আবার মন্ত্রী রিসোর্ট ছাড়ার আগে এমপি ছানোয়ারের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাকে দাপ্তরিক ভাষা করতে চায় টরন্টো সিটি কাউন্সিল

পরবর্তী

মুশফিকের উইকেটকিপিং নিয়ে ‘কোনো কথা হবে না’

পরবর্তী

মুশফিকের উইকেটকিপিং নিয়ে ‘কোনো কথা হবে না’

প্রধানমন্ত্রীর বক্তব্য আদালতের ওপর প্রভাব: বিএনপি

সর্বশেষ

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT