চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের উইকেটকিপিং নিয়ে ‘কোনো কথা হবে না’

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১১:৫৮ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বিসিবি পাড়ায় শনিবার একটা খবর চাউর হয়। উইকেটের পেছন থেকে মুশফিককে অব্যাহতি দেয়া হতে পারে বলে গুঞ্জন ওঠে। রোববার টেস্ট অধিনায়কের সঙ্গে এ ব্যাপারে নাকি বিসিবির পক্ষ থেকে কথাও বলা হবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বরাত দিয়েই গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। কিন্তু সোমবার সকালে নান্নু চ্যানেল আই অনলাইনের কাছে দাবি করলেন, এ ব্যাপারে মুশফিকের সঙ্গে বোর্ডের কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

নান্নুর সঙ্গে বেলা সোয়া ১১টার এই প্রতিবেদকের মুঠোফোনে কথা হয়। এ সময় তিনি ফতুল্লায় বিসিএলের চতুর্থ রাউন্ডের খেলা দেখছিলেন।

‘সোমবার আমরা দল ঘোষণা করবো। যা আলোচনা হওয়ার ওই সময় হবে। উইকেটকিপিং নিয়ে আলোচনা হওয়ার যে খবর শুনেছেন তা ভুয়া।’ বলেন নান্নু।

ভারতের বিপক্ষে মুশফিকের উইকেটকিপিং নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বোর্ড সভাপতি পর্যন্ত এ বিষয়ে কথা বলেন।

তাইজুল ইসলামের বলে ঋদ্ধিমান সাহাকে স্টাম্পিং করার সুযোগ পেয়েও দুইবারের চেষ্টায় ব্যর্থ হয়েছিলেন মুশফিক। এই দৃশ্য টিভি রিপ্লেতে বেশ দৃষ্টিকটু লাগছিল। তৃতীয়বারের চেষ্টায় সেদিন স্টাম্প ভাঙেন অধিনায়ক। ততক্ষণে নিরাপদে পৌঁছে যান ভারতীয় ব্যাটসম্যান। শেষ পর্যন্ত তিনি ১০২ রান তুলতে সক্ষম হন।

বিসিবির অন্দরমহলের খবর, কোচ হাথুরুসিংহে মুশফিকের কিপিং নিয়ে খুব একটা খুশি নন। দায়িত্ব নেয়ার কয়েক মাস পর থেকেই নানাভাবে তিনি চেষ্টা করেছেন মুশফিককে শুধু ব্যাটসম্যান কাম অধিনায়ক হিসেবে খেলানোর।

Reneta

এক পর্যায়ে তিনি বিকল্প উইকেটরক্ষক হিসেবে লিটন কুমার দাসকে দলে নিয়ে আসেন। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়ার আগে লিটন উইকেটরক্ষক হিসেবে বেশ কয়েকটি ম্যাচ খেলেন। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো করে ভারত সফরে আবার দলে ঢোকেন। শ্রীলঙ্কা সফরেও তাকে দেখা যেতে পারে।

বিসিবির অন্য একটি সূত্র জানিয়েছে, উইকেটরক্ষক মুশফিককে নিয়ে বোর্ডে এই মুহূর্তে আলোচনা হলেও শ্রীলঙ্কা সফরে তার অধিনায়কত্ব হারানোর কোনো সম্ভাবনা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT