চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালগাছের মতো লম্বা পায়ের সেই মেয়েটি (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

ছোটবেলা থেকেই হলি বুঝতে পারতো সমবয়সীদের থেকে আলাদা, অনেকখানি লম্বা সে। সহপাঠিদের অনেকেই তাকে ডাকতো ‘লম্বু’, ‘গাছ’, ‘জিরাফ’ বা ‘লাঠি’ নামে। খেলায় সবসময় তাকে অন্যদের আগে নেওয়া হতো। বাস্কেটবল হলির তেমন পছন্দ ছিলো না। খুব একটা ভালো খেলতেও পারতো না খেলাটা। তবুও শুধু লম্বা বলে স্কুলের বাস্কেটবল টিমে তাকে নেওয়া হলো।

বয়স যতো বাড়তে থাকে, হলিও পাল্লা দিয়ে লম্বা হতে থাকে। বিশেষ করে লম্বা হতে থাকে তার পা দু’টো। এভাবেই সময়ের সাথে সাথে হলি বার্ট হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা পায়ের নারী।

‘আমি যে অস্বাভাবিক রকম লম্বা, সে বিষয়টা টের পাই দ্বিতীয় শ্রেণীতে থাকতে। সে সময় আমি আমার শিক্ষকের চেয়েও বেশি লম্বা ছিলাম। ষষ্ঠ শ্রেণীতে উঠতে উঠতে আমি ৬ ফুট ছাড়িয়ে যাই,’ এক সাক্ষাৎকারে মার্কিন টিভি চ্যানেল বারক্রফ্ট টিভিকে জানান হলি।

সাড়ে ৬ ফুট লম্বা হলির পরিবারের সবাই-ই দীর্ঘ দেহের অধিকারী। তার মা ৬ ফুট ১ ইঞ্চি, বাবা ৬ ফুট ৩ ইঞ্চি আর বোন ৬ ফুট লম্বা। তবে পরিবারে জীবিতদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতা হলিরই। হলির প্রয়াত দাদার উচ্চতা ছিলো ৬ ফুট ৮ ইঞ্চি।

নিউ ইয়র্কে ডিজাইনের শিক্ষার্থী হলি বার্ট। তার কোমর থেকে গোড়ালি পর্য ন্ত পায়ের দৈর্ঘ্য সাড়ে ৪৯ ইঞ্চি। লম্বা এই পা দু’টো নিয়ে তিনি হয়ে গেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা পায়ের অধিকারী। আগে এই রেকর্ডধারী টেক্সাসের মডেল লরেন উইলিয়ামসকে মাত্র আধ ইঞ্চিতে হারিয়েছেন হলি!

এতো লম্বা হওয়ার কারণে অবশ্য মাপমতো পোশাক পেতে, এমনকি গাড়িতে চড়তেও সমস্যা হয় হলির। তবে সেগুলোকে তিনি খুব একটা গুরুত্ব দেন না।

হলি বলেন, ‘অতিরিক্ত লম্বা পায়ের জন্য আগে আমাকে অনেক উপহাসের সম্মুখীন হতে হতো। কিন্তু এখন আমার আর এসব শুনতে হয় না। বরং আমি প্রশংসিত হই। সবাই আমার সঙ্গে ছবি তুলতে চায়, আমাকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্রের দীর্ঘতম পায়ের নারী হওয়ায়।’

‘এখন আমি শুধু অপেক্ষায় আছি আমার চেয়ে লম্বা পা কার আছে তা দেখার!’

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজন ‘পিয়ন অব দ্য আর্থ’-এর নিবেদন!

পরবর্তী

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

পরবর্তী

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

সবার আগে বরিশাল (ভিডিও)

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT