চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তমা মির্জার হাত কামড়ে দিয়েছে বানর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২২
বিনোদন
A A
Woman holding a puppy at a public event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং করতে গিয়ে হাতে বানর কামড়ে দেয়ায় বিপাকে হয়ে পড়েছেন অভিনেত্রী তমা মির্জা। বানর তার হাতে কামড় দেয়ায় হাতে ক্ষত হয়েছিল বলে জানিয়েছেন তিনি। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার শুটিং শুরু করেছেন তমা মির্জা।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় চ্যানেল আইয়ের জন্য নির্মিত ‘নিখোঁজ’ নামে একটি নাটকের শুটিং করছিলেন তমা। তিনি জানান, বানরের খেলা দেখানোর একটি দৃশ্য করছিলেন। তখন আকস্মিকভাবে বানরটি তার বাঁ হাত কামড়ে দেয়।

তমার কথা, আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে ছিলাম। দৃশ্য চলাকালীন হঠাৎই বানরটা কামড়ে দেয়। এমনভাবে কামড় দিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না অনেকক্ষণ। পরে বানরের মালিক এসে ছাড়ায়। জানতে পেরেছি, বয়স কম বলে ভালোভাবে ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরাটা।

Banglabid

বানরের কামড়ে হাতে বেশ ব্যথা ভয় পেয়েছেন বলে জানিয়েছেন তমা মির্জা। রক্তপাত হয়েছে। ঘটনার পর ২ ঘণ্টা শুটিং বন্ধ রাখা হয় এবং পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নেয়ার পর এখন আশঙ্কামুক্ত থাকায় ফের শুটিং করতে পারছেন বলে জানিয়েছেন চ্যানেল আই অনলাইনকে।

তিনি বলেন, ডাক্তার বলেছেন চিন্তার কোন কারণ নেই। তবে এখনও জ্বালাপোড়া ও ব্যাথা অনুভব করছি। তাই হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধপত্র দিয়েছেন।

তমা মির্জা বলেন, শুটিং রেখে চলে গেলে পরিচালকের ক্ষতি হয়ে যাবে। তাই আহত থাকলেও শুটিং করে যাচ্ছি। এখনও বানরের সঙ্গে কিছু দৃশ্য আছে। ভালোয় ভালোয় শেষ করতে পারলেই হয়। এ ধরণের ভিন্নধর্মী চরিত্র আগে কখনও করিনি।

Reneta

সাদেক সাব্বিরের পরিচালনায় ‘নিখোঁজ সংবাদ’ নাটকে তমা মির্জার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা শ্যামল মাওলা। শিগগির নাটকটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তমা মির্জালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৩টি সুপারশপে ‘নগদ’ পেমেন্টে মিলছে ১০ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক

পরবর্তী

নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: বিএনপি মহাসচিব

পরবর্তী
নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিএনপির মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: বিএনপি মহাসচিব

পুতিন বিরোধী হিসেবে মেদভেদেভ উইম্বলডনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইম্বলডনে খেলতে ‘পুতিন বিরোধী’ হতে হবে মেদভেদেভকে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT