চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু হত্যার প্রতিবাদে দেশজুড়ে হরতালে সড়ক অবরোধ-আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাসহ গুম-খুন
নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে রাজধানীসহ সারা দেশে
অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল পালনে সারাদেশ থেকে ৩০ জন আটকসহ
ছাত্রলীগ ও পুলিশের হামলায় শতাধিক আহত দাবি করে আগামীকাল বিক্ষোভ মিছিল ও
সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।

হরতাল পালনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ১৩ জনকে আটক করে পুলিশ। এরা প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’র নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতালের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ। হরতালে সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ ১৪টি রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী ও নারী সংগঠন সমর্থন জানায়।

Banglabid

সকালে হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করা হয়। সকাল নয়টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। শুধুমাত্র এ্যাম্বুলেন্স আর হাসপাতালের রোগী ছাড়া সব গাড়ি ঘুরিয়ে দেয় হরতাল সমর্থকরা। সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় মোতায়েন করা হয় ৩ প্লাটুন দাঙ্গা পুলিশ।

তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটের সামনে অবস্থান নেয় হরতাল সমর্থনকারীরা। এসময় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ১৩ জনকে আটক করে পুলিশ।

Reneta

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের কার্যকরী সদস্য তন্ময় ধর বলেন, সকাল থেকেই শান্তি পুর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করে আসছিল নেতাকর্মীরা। কিছুক্ষণ আগে পুলিশ আমাদের কর্মসূচি কয়েকজন নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়।

হরতাল পালনের সময় বরিশালে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে আহত অন্তত ১২ জন আহত হয়। অন্যান্য স্থানের মতো হরতাল পালিত হয়েছে নারায়ণগঞ্জেও।

গত ২০ মার্চ রাতে তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ওই হত্যাকাণ্ডের রহস্যের জট খুলতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর্মচারী হিসাবে ভারতীয়রাই সবচেয়ে খারাপ: মার্কিন গভর্নর

পরবর্তী

সাবমেরিন থেকে নর্থ কোরিয়ার ক্ষেপনাস্ত্র ‘ধ্বংসের ছুরি’ পরীক্ষা

পরবর্তী

সাবমেরিন থেকে নর্থ কোরিয়ার ক্ষেপনাস্ত্র ‘ধ্বংসের ছুরি’ পরীক্ষা

খালেদা জিয়া অসুস্থ তাই আদালতে অনুপস্থিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT