চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢালাওভাবে সেনা মোতায়েন, ইভিএম চায় না এনপিপি

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৬:৩৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
নির্বাচন ভবনের বহিরঙ্গন দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে এখন পর্যন্ত বেশিরভাগ দল সেনা মোতায়েনের দাবি জানালেও ঢালাওভাবে সেনা মোতায়েন এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর বিপক্ষে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকারে বিগত নির্বাচনগুলোতে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো থেকে সদস্য নেয়ার দাবি জানিয়েছে দলটি।

এসব দাবিসহ নির্বাচন কমিশনের কাছে ১৬ দফা দাবি তুলে ধরেছে এনপিপি। ইসির সঙ্গে সংলাপে অংশ নিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় এনপিপি’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে নির্বাচন ভবনে আসে দলটির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল।

Banglabid

প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এই সংলাপের পর এনপিপি’র পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি আগে মূল্যায়ন করতে হবে। এক্ষেত্রে ঢালাওভাবে সেনা মোতায়েন করার পক্ষপাতি নয় দলটি। নির্বাচনে বিতর্কিত প্রার্থী এড়াতে অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক কর্মকর্তাদের প্রার্থী হতে কমপক্ষে ৩ বছরের রাজনৈতিক দলে সম্পৃক্ততার বিধান থাকা উচিৎ।

তবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এই বিধি শীথিল হতে পারে। গ্রামীণ জনপদের ভোটাররা এখনো ইভিএম পদ্ধতির সঙ্গে সুপরিচিত না হওয়ায় আগামী নির্বাচনে এটা ব্যবহার না করাই ভালো বলে মনেকরে দলটি।

নতুন দলের নিবন্ধনে ইসিকে কয়েকটি বিষয়ে নজর দেয়ার তাগিদ জানিয়ে এনপিপি নেতারা বলেন, ‘নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনে অবশ্যই দলের চেয়ারম্যান ও মহাসচিবের রাজনৈতিক প্রজ্ঞা, সামাজিক মর্যাদা, অর্থনৈতিক অবস্থা, সাংগঠনিক দক্ষতা বিবেচনায় নিতে হবে।’

Reneta

এছাড়াও ১৬ দফা প্রস্তাবে কালো টাকার প্রভাব মুক্ত নির্বাচন, গণমাধ্যমে দল-প্রার্থীর প্রচার-প্রচারণার সমানসুযোগসহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, রাজনৈতিক বিবেচনায় ইসিতে নিয়োগ পাওয়াদের অব্যাহতির মতো দাবিগুলো তুলে ধরে এনপিপি।

নতুন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে। এর পর গত ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিনির্বাচন কমিশননির্বাচন কমিশন সংলাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দলবদলের ‘ইঁদুর দৌড়’ বন্ধ করতে চায় ফিফা

পরবর্তী

দুটি ফ্রন্ট ও দুটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন আনছে হুয়াওয়ে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ফ্রন্ট ও দুটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন আনছে হুয়াওয়ে

ফাইল ছবি

মুমিনুল-মুশফিকের ফিফটিতে প্রস্তুতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT