চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল-মুশফিকের ফিফটিতে প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ম্যাচটার নাম প্রস্তুতি-ম্যাচ। তাতে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালোই প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও ইনিংস বড় করতে পারেননি কেউই। ইমরুল-সৌম্য ভালো শুরু করে থেমেছে। মুমিনুল ও মুশফিক সাজঘরে ফিফটি পেরিয়ে। এরপরই ছোটখাট ব্যাটিং ধসে পড়েছে সফরকারীরা।

বেনোনিতে সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে মধ্যাহ্নবিরতি পর্যন্ত ২৩.৪ ওভারে ২ উইকেটে ৯২ রান তুলেছিল বাংলাদেশ। চা বিরতির আগেই সেটি দুইশর কোটা পেরিয়ে গেছে। তবে উইকেট হারাতে হয়েছে আরও ৪টি।

ইনিংসের শুরুতে দুশ্চিন্তা বয়ে এনেছে তামিম ইকবালের রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা। উদ্বোধনীতে নেমে ব্যক্তিগত ৫ রানের মাথায় চোট পেয়ে সাজঘরে হাঁটা দেন বাঁহাতি টাইগার তারকা। ৪.২ ওভারের সময় দলীয় সংগ্রহ তখন ১১! মাংসপেশিতে চোট পেয়েছেন তামিম। দলীয় সূত্র জানাচ্ছে তেমন গুরুতর নয় সেটি। স্ক্যান করানোর পর বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

তামিম দুশ্চিন্তার দিনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা ভালোই করছিলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। ব্যাটে রানের আভাস মিলেছে রান খরায় ভুগতে থাকা দুজনের। ৭৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়েছেন। আগে ফিরেছেন ইমরুলই। লেগস্পিনার শন ভন বের্গের বলে ডিকগলের হাতে ক্যাচ দিয়েছেন। অনেকটা আক্রমণাত্মক ঢংয়ে খেলে ৪ চারে ৫১ বলে ৩৪ রান বাঁহাতি ব্যাটসম্যানের নামের পাশে।

সৌম্য ফিরেছেন জুটিসঙ্গীর বিদায়ের তিন ওভার পরই। বাউন্সি কন্ডিশনে ভালো খেলেন। অস্ট্রেলিয়া সিরিজে রানখরার পরও তার ওপর থেকে আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট। নিয়ে গেছে সাউথ আফ্রিকায়। সেটার প্রতিদানের আভাসই দিচ্ছিলেন সৌম্য। ভালো শুরু করে ফিফটির আগেই ফিরেছেন বাঁহাতি উদ্বোধনী।

মিডিয়াম পেসার মিগায়েল প্রিটোরিয়াসের বলে উইকেটরক্ষক ক্ল্যাসেনের গ্লাভসে ধরা পড়েছেন সৌম্য। ৮ চারে ৬৯ বলে ৪৩ রানের ইনিংস তার। সেটির চেয়েও বড় ব্যাপার, ক্রিজে কাটিয়েছেন প্রায় দুই ঘণ্টা।

Reneta

পরে মুমিনুল হকের সঙ্গে যোগ দেন অধিনায়ক মুশফিকুর রহিম। দুজনের জমে ওঠা জুটিটা ভাঙে ১১৯ রানে পৌঁছে। ওয়ানডে ঢংয়ে ৯ চারে ৭৩ বলে ৬৮ রানের ইনিংস সাজিয়েছেন মুমিনুল। মিডিয়াম পেসার অ্যালেক্স কোহেনের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

এরপরই ছোটখাট ব্যাটিং-ধস! হতাশ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ক্যারিয়ার সচল করার সুযোগ পেয়ে প্রস্তুতিটা নিতে পারেননি। অ্যালেক্স কোহেনের বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন মুখোমুখি হওয়া প্রথম বলেই।

মুশফিক দ্রুতই তাকে অনুসরণ করেছেন ৬৩ রানে। ৮ চারে ৮৫ বলের ইনিংসটি থেমেছে কোহেনের বলে ক্যাচ দিয়েই। কোহেন পরে ফিরিয়েছেন রানের খাতা খুলতে না পারা লিটস দাসকেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হকমুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT