চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবোধ পালিয়ে গেছে: ঢাবির শিক্ষক রাজনীতির করুণ চিত্র

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:৩৯ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
ঢাবির শিক্ষকরা পাল্টাপাল্টি কর্মসূচিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সভায় পরস্পরের মধ্যে ‘হাতাহাতি’ করার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের দুই পক্ষ একদিন আগে পরে পাল্টাপাল্টি সমাবেশ করেছেন। ওই ঘটনায় ‘অনুতপ্ত’ না হয়ে এবার তারা প্রতিবাদের নামে জনসম্মুখে এসে পরস্পরের বিরুদ্ধে বিষোদগার করেছেন। ঘটনার দায় নিয়ে পরষ্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেছেন। ‘হাতাহাতি’র ঘটনা হয়েছিল অনেকটাই লোকচক্ষুর অগোচরে। রোববার ও সোমবারের পাল্টাপাল্টি কর্মসূচির মাধ্যমে তারা প্রকাশ্যে এসে নিজেদের মধ্যে বিদ্যমান ‘দলাদলি’র বিষয়টি সবাইকে আবারো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। বিশ্ববিদ্যালয়ে যারা পড়াবেন, পড়বেন, গবেষণা করবেন, নতুন জ্ঞানের সৃষ্টি করবেন, জ্ঞান চর্চা করবেন, জ্ঞানের সাধনায় সবসময় নিমগ্ন থাকবেন, সেই শিক্ষকরাই আজ ‘পদ-পদবি’র জন্য পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছেন। শিক্ষকদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের ধারণার সম্পূর্ণ পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে আমরা এমন আচরণ প্রত্যাশা করি না। অন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষরা যেখানে গবেষণায় ব্যস্ত, নতুন-নতুন জ্ঞান, তত্ত্ব ও চিন্তার উদ্ভাবন করে সুনাম কুড়াচ্ছেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অপরাজেয় বাংলার সামনে মাইক নিয়ে পরস্পর পরস্পরকে দোষারোপ করে যাচ্ছেন।গবেষণা ও গবেষকদের সংখ্যা দিনের পর দিন তলানিতে গিয়ে ঠেকেছে। বিশ্ববিদ্যালয় ধারণার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূরত্ব সৃষ্টির অন্যতম প্রধান এই কারণ কোন শিক্ষকই এড়াতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন সফল ব্যবসায়ী, সফল রাজনীতিবিদ কিন্তু সফল শিক্ষক হতে পারছেন না কেউ। চলতি বছর বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের মাত্র দুই শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে গবেষণার জন্য। এ নিয়ে শিক্ষকদের কোন কর্মসূচি নেই। বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে শিক্ষকদের এই সংকীর্ণ লেজুড়বৃত্তি, টেলিভিশন টক-শোতে রাজনৈতিক তোষণ, এনজিওগুলোতে অর্থ বাণিজ্যসহ যাবতীয়  ব্যক্তিগত উচ্চাকাঙ্খা বাদ দিয়ে ছাত্রদের পড়ানো ও গবেষণায় মনোযোগ দেয়া দরকার। বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষকদের কাজ হবে নতুন-নতুন জ্ঞান ও চিন্তার মাধ্যমে সত্যকে অনুসন্ধান করা, শিক্ষার আলো দিয়ে জাতির যাবতীয় অন্ধকার দূর করা, নিজেদেরকে অন্ধকারে নিমজ্জিত করা তাদের কাজ নয়। সবার মধ্যে সুবোধ জাগ্রত হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়শিক্ষক রাজনীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রক্তপাতহীন পালাবদল চেয়ে নিজেই রক্তপাতের শিকার

পরবর্তী

ষোড়শ সংশোধনীর রিভিউ এবং বিচার বিভাগের এখতিয়ার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ষোড়শ সংশোধনীর রিভিউ এবং বিচার বিভাগের এখতিয়ার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের সন্তান বেড়ে উঠুক প্রকৃতির সাথে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT