চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে ক্যান্টিন ম্যানেজারকে ছাত্রলীগ নেতার মারধর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
ছাত্রলীগ নেতার মারধরের ঘটনায় আহত যুবক, ঢাবি ক্যাম্পাসে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ক্যান্টিনে খাবারের টাকা চাওয়ায় ক্যান্টিন ম্যানেজারকে মেরে রক্তাক্ত করেছে হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াসিফ হাসান পিয়াস। তিনি ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এসময় পিয়াস একজন ক্যান্টিন কর্মচারীকেও মেরে আহত করে।

রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ম্যানেজারের নাম শফিকুল ইসলাম ও কর্মচারীরর নাম মনির হোসেন। পরে তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এদিকে মারধর করায় ক্যান্টিন বন্ধ করে দেয় হল প্রশাসন।

Banglabid

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হলের ক্যান্টিনে খাবার খেতে আসে পিয়াস। টাকা দিয়ে খাবারের টোকেন না নিয়ে ক্যান্টিন কর্মচারীকে সে খাবার দিতে বলে। এসময় টোকেন ছাড়া খাবার দিতে অস্বীকৃতি জানালে প্রথমে তাকে মারধর করে খাবার নেয়। খাবার খাওয়ার পরে চলে যাওয়ার সময় ক্যান্টিন ম্যানেজার শফিক তাকে টোকেন নেওয়ার কথা বললে তাকে বেধড়ক মারপিট করে। এতে শফিক রক্তাক্ত হয়। পরে সে ক্যান্টিন কর্মচারীদের অকথ্য ভাষায় গালাগালি করে ক্যান্টিন থেকে বের হয়ে যায়। অন্যান্য ক্যান্টিন কর্মচারীরা আহত অবস্থায় শফিক ও মনিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পিয়াসের বিরুদ্ধে এর আগেও একাধিকবার ক্যান্টিন কর্মচারীদের মারধরের অভিযোগ রয়েছে বলে সূত্র জানায়।

শফিকুল ইসলাম বলেন, টোকেন চাওয়ায় প্রথমে এক ক্যান্টিন বালককে মারধর করে ওয়াসিফ। পরে আমি তাকে টোকেন নিতে বললে সে ক্যাশবক্সের উপরে উঠে আমাকেও মেরে পা দিয়ে লাথি মারতে থাকে। এতে আমার চোখে আঘাত লাগে।

এ বিষয়ে এস এম হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল বলেন, টোকেন ছাড়া খাবার নেওয়া ঠিক না। পিয়াস যে কাজ করেছে তা কোনোভাবেই ছাড় দেয়া হবে না। আমরা হল শাখার পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Reneta

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, সহকারী আবাসিক শিক্ষক জাহিদুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোমবার একই জায়গা থেকে খেলবেন মাশরাফী-তামিমরা

পরবর্তী

এনঅারবিসি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

পরবর্তী
NRBC Bank logo with Bengali slogan and green background. Channel i News - চ্যানেল আই নিউজ

এনঅারবিসি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

Manchester City player scores a goal during a match against Manchester United. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডার্বি’ জিতে শীর্ষস্থান পোক্ত করল ম্যানসিটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT