চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডার্বি’ জিতে শীর্ষস্থান পোক্ত করল ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
Manchester City player scores a goal during a match against Manchester United. Channel i News - চ্যানেল আই নিউজ

একেতো পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল, তার উপর নগর প্রতিদ্বন্দ্বী। ডাগআউটে আবার বিশ্বের অন্যতম সেরা দুই কোচ, পেপ গার্দিওলা ও হোসে মরিনহো। রক্ষণাত্মক বনাম আক্রমণাত্মক ফুটবলের লড়াই। যাতে শেষ হাসি গার্দিওলার। ম্যানচেস্টার ইউনাইটেডকে যে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে যেন হারতে ভুলে গেছে ম্যানসিটি। ১৬ ম্যাচে ড্র কেবল একটি, বাকিগুলোতে প্রায়ই প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়েছে গার্দিওলার শিষ্যরা। টানা ১৪ ম্যাচে জিতে করেছে প্রিমিয়ার লিগের রেকর্ড। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও অন্যদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে সিটিজেনরা। ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউ ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে থাকল টেবিলের দুইয়ে।

রোববার শহর ভাগ হয়ে পড়েছিল ফুটবলের রোমাঞ্চে। তুষার পড়ায় হিমাঙ্কের নিচে থাকা ওল্ড ট্রাফোর্ডে তাতে উত্তাপের দেখা মিলেছে ম্যাচের শুরু থেকেই। রক্ষণাত্মক কৌশলে দলকে খেলিয়ে দুর্নাম কুড়ানো মরিনহো এদিন শিষ্যদের দিয়েছেন আক্রমণের মন্ত্র। তাতে বিশ্বের সবচেয়ে দামী রক্ষণ নিয়ে ভালই পরীক্ষা দিতে হয়েছে ম্যানসিটিকে। পরে ঘর সামলে প্রতিপক্ষের দুর্গও কাঁপিয়েছে দলটি।

Banglabid

দুদলের ছোটখাটো আক্রমণের দেখা মিললেও তা পূর্ণতা পেতে সময় লেগেছে ৪৩ মিনিট পর্যন্ত। প্রথম হাসি ম্যানসিটির। ৪২ মিনিটে লেরয় সানের দারুণ একটি শট অসাধারণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ঠেকিয়েছিলেন ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

কিন্তু রক্ষা হয়নি। সানের কর্নার কিকে মাথা ছুঁয়ে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো ডেভিড সিলভার দিকে ঠেলে দেন রোমেলু লুকাকু। সুযোগ পেয়ে দুর্দান্ত ভলিতে অতিথিদের এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার।

Reneta

গোল খেয়ে প্রথমার্ধেই ফেরত দিয়েছে ম্যানইউও। সিটিজেন ডিফেন্ডার ফ্যাবিয়ান ডালফের ভুলে প্রায় মাঝমাঠ থেকে পাওয়া পাসে ফাঁকায় বল পেয়ে যান মার্কাস রাশফোর্ড। তাতে প্রতিপক্ষ গোলরক্ষক এডারসন মোরায়েসকে বোকা বানিয়ে দলকে সমতায় ফেরাতে ১৮ বছর বয়সী রেড ডেভিল ফরোয়ার্ডের বেগ পেতে হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানসিটির ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস ওটামেন্ডি। ৫৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক বিপদমুক্ত করতে ব্যর্থ সেই লুকাকুই। তাতে প্রথম গোলের অনেকটা পুনরাবৃত্তি করেই দারুণ এক ভলিতে সিটিজেনদের এগিয়ে নেন আর্জেন্টাইন সেন্ট্রাল ডিফেন্ডার।

ম্যানচেস্টার সিটি ফুটবল দল গোলপোস্টের পাশে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৭৬ মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন রাশফোর্ড। ডি-বক্সের ভেতর থেকে নেয়া তার জোরাল শট ফিরিয়ে দেন সিটি গোলরক্ষক এডারসন।

পরে ৮৫ মিনিটে ম্যাচের সেরা সুযোগ হারিয়ে সিটিকে জয় উপহার দিয়েছে ইউনাইটেড। প্রতিপক্ষকে দুই গোল উপহার দেয়া লুকাকু পাপের প্রায়শ্চিত্ত প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু গোলমুখের একদম কাছ থেকে নেয়া বেলজিয়ান তারকার শট ফিরিয়ে দেন এডারসন। ফিরতি বলে হুয়ান মাতার শটও অতিমানবীয় ভাবে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন সিটি গোলরক্ষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার ডার্বিম্যানচেস্টার সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এনঅারবিসি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

পরবর্তী

মেসি-সুয়ারেজের গোলে জিতল বার্সা

পরবর্তী
বার্সেলোনা খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-সুয়ারেজের গোলে জিতল বার্সা

অন্তরজ্বালা ছবিতে জায়েদের সঙ্গে পরীমনি

‘অন্তরজ্বালা' দিয়ে খুলছে বন্ধ থাকা ১৭ প্রেক্ষাগৃহ

সর্বশেষ

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT