চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের চার ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
ইমপ্রেসের ছবি

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগানে ‘১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর পর্দা ওঠছে শুক্রবার। উৎসব চলবে আগামি নয়দিন। উৎসবের নয় দিনব্যাপী বিশ্বের ৬৪ দেশ থেকে প্রায় দুই শতাধিক বেশি চলচ্চিত্র প্রদর্শনী হবে। আর এখানেই ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগ থেকে প্রদর্শীত হবে ইমপ্রেস টেলিফিল্ম-এর চারটি সিনেমা।

মননশীল চলচ্চিত্র নির্মাণে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ইমপ্রেস টেলিফিল্ম। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে এবার দেখানো হবে মোট দশটি চলচ্চিত্র। আর এরমধ্যে ইমপ্রেস টেলিফিল্ম থেকেই দেখানো হবে চারটি সিনেমা। মোট দশটি দেশি সিনেমার মধ্যে ইমপ্রেস থেকে দেখানো হবে আকরাম খানের ‘খাঁচা’, আকা রেজা গালিবের ‘কালের পুতুল’, সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ এবং শামীম আখতারের ‘রিনা ব্রাউন’। এরমধ্যে আকা রেজা গালিবের পরিচালনায় ‘কালের পুতুল’ ছবিটির প্রিমিয়ার শো হবে।

ইমপ্রেস টেলিফিল্ম-এর সিনেমা ছাড়াও ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে থাকছে হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’, নাদের চৌধুরীর ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ফাখরুল আরিফিন খানের ‘ভুবন মাঝি’, তৌকীর আহমেদের ‘হালদা’, আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ এবং লতা আহমেদের ‘সোহাগীর গয়না’।

Banglabid

গত দু’বছর ধরে উৎসবে বন্ধ ছিল ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগটি। এর কারণ হিসেবে আয়োজকরা জানিয়েছিলেন, বাংলাদেশি ছবির সংকট। তবে এ বছর নতুন করে বিভাগটি আবার যোগ করা হয়েছে উৎসবে। ফলে ভিনদেশি সিনেমার পাশাপাশি ঢাকা আন্তর্জাতিব চলচ্চিত্র উৎসবে দেখা যাবে বাংলাদেশের চলচ্চিত্র।

চলচ্চিত্রগুলো প্রদর্শনীর স্থান ও সময়:
বাংলাদেশ প্যানারোমায়’ নির্বাচিত সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ ছবিটি রবিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায়, আকা রেজা গালিব পরিচালিত ‘কালের পুতুল’ সিনেমাটি সোমবার(১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়, আকরাম খানের পরিচালনায় ‘খাঁচা’ বুধবার(১৭ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শামীম আখতারের ‘রিনা ব্রাউন’ চলচ্চিত্রগুলো প্রদর্শীত হবে। ইমপ্রেসসহ বাংলাদেশ প্যানারোমা বিভাগের সবগুলো ছবিই শাহবাগের কেন্দ্রীয় পাঠাগার মিলনায়তনে দেখানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মঢাকা চলচ্চিত্র উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিন ঝলক আর নর্থ জোনের সহজ জয়

পরবর্তী

১৫ সপ্তাহ পরেও রাজধানীর চার হলে ‘ঢাকা অ্যাটাক’

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- দীপঙ্কর দীপন

১৫ সপ্তাহ পরেও রাজধানীর চার হলে 'ঢাকা অ্যাটাক'

খুলনা ক্রিকেট মাঠে জয়ী খেলোয়াড়ের ছবি, তিনি ট্রফি হাতে ধরে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ থেকে এক উইকেট দূরে রাজ্জাক

সর্বশেষ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT