চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রয়ে ভেসে গেল বার্সার রূপকথার স্বপ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

হল না! খেলোয়াড়-সমর্থকদের প্রত্যাশা ছিল পিএসজির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৬-১ গোলের জয়ের মত আরেকটি রূপকথা লিখে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা। কিন্তু মেসি, নেইমার, সুয়ারেজরা এবার আর পারলেন না। দারুণ আক্রমণাত্মক এক ম্যাচ উপহার দিয়েও গোলশূন্য ড্র নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকেই বিদায় ঘণ্টাবাজল লুইস এনরিকের দলের।

ন্যু ক্যাম্পে বুধবার রাতে ফিরতি লেগে গোলশূন্য ড্রয়ের আগে প্রথম লেগে জুভেন্টাসের মাঠ থেকে ৩-০ গোলে হেরে এসেছিল বার্সা। সেটিই ফল নির্ধারক হয়ে থাকল জুভেন্টাসের সেমিফাইনালের যাত্রায়।

স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিদায় করে একটা প্রতিশোধের হিসেবও মিটিয়ে ফেলল মাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল জুভেন্টাসের। সেই জ্বালার কিছুটা হয়তো কমবে বুফ্ফন-কিয়েল্লিনিদের।

Banglabid

ঘরের মাঠে কমপক্ষে ৪-০ ব্যবধানে জিততে হতো। এমন সমীকরণে ম্যাচে শুরু থেকেই জুভদের রক্ষণে হামলে পড়েন এমএসএন ত্রয়ী। ম্যাচে প্রতিপক্ষের গোলমুখ বরাবর ১৯টি শট নিয়েছে বার্সা। সেখানে দিবালা-কুয়াদ্রাদোরা নিয়েছেন ১২টি। কিন্তু দুপক্ষই যেন লক্ষ্যভ্রষ্ট শটে মেতে ছিল।

জুভেন্টাসের সেমির উল্লাস

ম্যাচের ১৩ মিনিটে বক্সে ঢুকে নেওয়া হিগুয়েনের শট লক্ষ্য খুঁজে পায়নি। ১৭ মিনিটে সুযোগ হারিয়েছে বার্সা। মেসির উঁচু করে বাড়ানো বলে বক্সের বাইরে থেকে আলতো চিপ করতে যেয়ে ঠিকভাবে পায়ে বল লাগাতে পারেননি জর্ডি আলবা।

মেসি নিজেও একই দোষে দোষী! ম্যাচের ১৯ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া মেসির শট ডান পোস্টের সামান্য বাইরে দিয়ে সীমানা পেরিয়ে যায়। তার ২ মিনিট পর আলবার ক্রসে বল পেয়ে লক্ষ্যে শট নিতে পারেননি নেইমার।

Reneta

ম্যাচের ৩০ মিনিটে মেসির শটে দেয়াল হয়ে দাঁড়ান জিয়ানলুইজি বুফ্ফন। ৩৮ মিনিটে হিগুয়েনের ভলিতে একই রকম প্রতিরোধ গড়েন মার্ক-আন্দ্রে টের স্টেগেনও।

সময় এগিয়েছে। হতাশা বেড়েছে। এরপরও মরিয়া আক্রমণ শানিয়ে গেছে স্বাগতিকরা। কিন্তু কাজের কাজ হয়নি। বার্সার খেলোয়াড়রা বারবার বারের ওপর দিয়ে বল পাঠিয়েছেন।

মধ্যবিরতির খানিক আগে নেইমারের ক্রসে বল পেয়ে সুয়ারেজ বাইসাইকেল কিক করার চেষ্টা করে হালে পানি পাননি।

মেসির হতাশা

অন্যদিকে জুভেন্টাসের ডিফেন্ডাররা সত্যিকার অর্থেই মানব দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তাতে গোলশূন্য প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরেই আক্রমণের তোড় সামলাতে হয়েছে দুদলের ডিফেন্ডারদের। এসময় কুয়াদ্রাদোর কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে যাওয়ার পর বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন নেইমার। পরে বোনুচ্চি-আলভেজদের নিয়ে গড়া রক্ষণকে বোকা বানিয়ে বারকয়েক ভয়ঙ্কর হয়ে উঠেছেন মেসি। কিন্তু সাফল্য আসেনি।

ম্যাচের ৫৪ মিনিটে নেইমারের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের ভেতর থেকে নেওয়া মেসির শট ক্রসবারের উপর দিয়ে যায়। ৫৮ মিনিটে বিপজ্জনক জায়গায় পাওয়া ফ্রি-কিকটিও ক্রসবারের উপর দিয়ে মারেন আর্জেন্টাইন তারকা।

পরে ৬৬ মিনিটে কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে যেয়ে গোল সীমানা ছেড়ে অনেকটা সরে গিয়েছিলেন বুফ্ফন। ততক্ষণে মেসির পায়ে বল। ইতালিয়ান গোলরক্ষক অনেকটা দূরে। কিন্তু মেসির ভলি আবারো ক্রসবার উঁচিয়ে সীমানার বাইরে।

কান্নায় ভেঙে পড়া নেইমারকে সান্ত্বনা দিচ্ছেন আলভেজ

শেষদিকে সময় যত গড়িয়েছে ততই বিদায়টা স্পষ্ট হয়েছে স্বাগতিকদের শরীরী ভাষাতেও। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানো মাত্রই কান্নায় ভেঙে পড়েছেন নেইমার। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছেন সাবেক বার্সা রাইটব্যাক ও নেইমারের জাতীয় দল সতীর্থ দানি আলভেজ।

রাতের অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে মোনাকো। বুধবার রাতে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে মোনাকো। প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠ থেকে ৩-২ গোলে জিতে এসেছিল ফরাসি ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুযোগ পেয়েই ম্যাচ সেরা উইলিয়ামসন

পরবর্তী

যে কারণে লক্ষ্মীপুরে সয়াবিনের আবাদ বাড়ছে

পরবর্তী

যে কারণে লক্ষ্মীপুরে সয়াবিনের আবাদ বাড়ছে

জুলাই থেকে দেশে শুরু হচ্ছে পেপ্যাল সার্ভিস

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT