চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ পেয়েই ম্যাচ সেরা উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

মোস্তাফিজুর রহমান আরো একটা ম্যাচে হায়দরাবাদ একাদশের বাইরে থাকলেন। তবে প্রথম সুযোগেই সবটুকু আলো নিজের করে নিয়েছেন সানরাইজার্সের কেন উইলিয়ামসন। নেমেই ম্যাচ সেরা হয়েছেন এই নিউজিল্যান্ডার। তাতে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৫ রানে হারিয়েছে হায়দরাবাদ।

রাজীব গান্ধী স্টেডিয়ামে বুধবার রাতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৯১ রান তোলে হায়দরাবাদ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৬ রানের বেশি এগোতে পারেনি দিল্লি।

ডেভিড ওয়ার্নারকে (৪) হারানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল হায়দরাবাদের। এরপর শেখর ধাওয়ান ও উইলিয়ামসনের ১৩৬ রানের জুটি। ধাওয়ান ৭ চার ও ১ ছয়ে ৫০ বলে ৭০ রানে ফিরেছেন। উইলিয়ামসন থেমেছেন ৮৯ রানে। নিজের ইনিংসটি ৬ চার ও ৫ ছয়ে ৫১ বলে সাজিয়েছেন কিউই অধিনায়ক।

দিল্লির ক্রিস মরিস ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন। সানরাইজার্সের আউট হওয়া চার ব্যাটসম্যানই সাউথ আফ্রিকান অলরাউন্ডারের শিকার।

জবাব দিতে নেমে ৩ চার ও ২ ছয়ে স্যাঞ্জু স্যামসনের ৩৩ বলে ৪২, করুন নায়ারের ৫ চার ও ১ ছয়ে ২৩ বলে ৩৩ রানে এগোতে থাকে দিল্লি। পরে শ্রেয়াস আয়ারের ৫ চার ও ২ ছয়ে ৩১ বলে অপরাজিত ৫০, অ্যাঞ্জেলো ম্যাথুজের ২ চার ও ১ ছয়ে ২৩ বলে ৩১ রানেও ১৫ ব্যবধান দূরে আটকে যায় ডেয়ারডেভিলসরা।

এতে ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল হায়দরাবাদ। আর ৫ ম্যাচে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে চারে দিল্লি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT