চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু ভবনে হামলার সিসিটিভি ফুটেজ নেই

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৮:২৫ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

রোববার দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূর ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনার পর পুরো ডাকসু ভবনে নয়টা সিসি ক্যামেরা থাকলেও ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। নুরের কক্ষে আটকে মারধরের পরপরই সিসি ক্যামেরার ফুটেজসহ হার্ডডিস্ক, মনিটর ও সিপিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কে বা কারা এই ফুটেজ নিয়ে গেছে সে বিষয়ে কিছুই জানেন না কর্তৃপক্ষ।

এই বিষয়ে জানতে চাইলে ডাকসুতে দায়িত্বরত সিনিয়র এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আবুল কালাম আজাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ভিপি নূর যখন ডাকসুতে ঢোকে তখন আমাকে মূল গেইট আটকে দিতে বলেন। আমি গেইট আটকে দৌড় দিয়ে প্রক্টরের কাছে যাই। তখন প্রক্টর স্যার অফিসে ছিলেন না। পরে প্রক্টর অফিসের কর্মকর্তা রেজা আমাকে গেইট বন্ধ করে দিতে বলেন। অনেক সময় গেইট বন্ধ করে রাখি।

একপর্যায়ে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন ও ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এসে গেইট খুলে দিতে বলেন। আমি গেইট খুলে দিয়ে দৌড়ে ফের প্রক্টর অফিসে গিয়ে প্রক্টর স্যারকে বলি গেইট তো খুলে দিয়েছি মারামারি হতে পারে। তখন তিনি আমাকে পুলিশকে খবর দিয়েছেন বলে জানান। একথা শোনার পর দৌড় দিয়ে ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের কাছে যাই। কিন্তু তিনি সেসময় তার অফিসে ছিলেন না। স্যারকে না পেয়ে প্রায় দুপুর ২টায় ফিরে এসে দেখি আমার রুমের দরজা ভাঙা। সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের হার্ডডিস্ক, মনিটর, সিপিইউ কিছুই নেই। এই বিষয়ে ডাকসুর অন্য স্টাফদের জিজ্ঞাসা করলে তারা ভয়ে সেখানে ছিলো না বলে জানান। পরে ফের বিকাল তিনটার দিকে প্রক্টরকে সিসি ক্যামেরার ফুটেজের বিষয়ে জানাই।’

Banglabid

এবিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীকে ফোন করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান।

এদিকে গতকালের ঘটনাকে হামলা বলতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা ঘটনাটিকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে সেটি কেন ঘটেছে জানতে সোমবার বিকালে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়নুরুল হক নূর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও দুটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

পরবর্তী

শিক্ষাঙ্গন যেন আবারও অশান্ত না হয়

পরবর্তী

শিক্ষাঙ্গন যেন আবারও অশান্ত না হয়

শিক্ষার্থীরা বহিষ্কার করলো উপাচার্য ও রেজিস্ট্রারকে!

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT