চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু: নির্বাচন বর্জন করা পাঁচ প্যানেলের অবস্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিলসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে নির্বাচন বর্জনকারী পাঁচ প্যানেলের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে তারা উপাচার্যের কার্যালয়ের গেটের সামনে অবস্থান নেন।

তাদের পাঁচ দফা দাবিগুলো হলো- ১. অবিলম্বে নির্বাচন বাতিল, ২. পুনঃতফসিল ঘোষণা, ৩. ব্যর্থতার দায় স্বীকার করে উপাচার্যের পদত্যাগ ৪. নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর পদত্যাগ এবং ৫. শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার।

Banglabid

প্যানেলগুলোর নেতৃবৃন্দ উপাচার্য কার্যালয়ের সামনে বসে বিভিন্ন ধরণের স্লোগান ও বিদ্রোহী সঙ্গীত গাওয়ার মাধ্যমে প্রতিবাদ জানায়। তবে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর ও বামজোটের ভিপি লিটন নন্দীকে সেখানে দেখা যায়নি। এসময় সেখানে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্যানেলের জিএস প্রার্থী মুহাম্মদ রাশেদ খান, বামজোটের প্যানেলের সংস্কৃতি সম্পাদক রাজিব দাস, স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, স্বাধীকার স্বতন্ত্র পরিষদ সমর্থিত জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান, ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির প্রমুখ।

আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পুনঃনির্বাচন দেয়াসহ পাঁচ দফা দাবিতে আমরা এখানে অবস্থান করছি। উপাচার্য আমাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত এখান থেকে আমরা উঠব না।

দুপুর ২ টার দিকে সহকারী প্রক্টর আব্দুর রহিম উপাচার্যের পক্ষ থেকে পাঁচ প্যানেলের নেতৃবৃন্দকে তাদের দাবি লিখিত আকারে উপাচার্য বরাবর পেশ করতে বলেন।

Reneta

এর আগে দুপুর ১২ টার দিকে পাঁচ প্যানেলের নেতৃবৃন্দ রাজু ভাস্কর্যের সামনে জড়ো একত্রিত হন। এর তারা তাদের দাবি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই সেনাদের বীরত্ব

পরবর্তী

বিশ্ববিখ্যাত ১০০ ক্রীড়াবিদে বাংলাদেশের তিন

পরবর্তী

বিশ্ববিখ্যাত ১০০ ক্রীড়াবিদে বাংলাদেশের তিন

পদযাত্রা

২৬ মার্চ 'অদম্য পদযাত্রা'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT