চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিখ্যাত ১০০ ক্রীড়াবিদে বাংলাদেশের তিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের গণ্ডি পেরিয়ে তারা বিশ্বে পরিচিতি পেয়েছেন অনেক আগেই। শুধু পরিচিতিই নয়, এখন তারা বিখ্যাতও। বাংলাদেশের তিন ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদের তালিকায় ঠাই দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ও ক্রীড়া প্রোগ্রামিং নেটওয়ার্ক- ইএসপিএন।

২০১৯ সালের বিশ্বের বিখ্যাত ১০০ জন ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে ইএসপিএন। তালিকায় আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও বিরাট কোহলিদের সাথে আছেন সাকিব, মাশরাফী ও মুশফিক।

৭৮টি দেশের প্রায় আটশো ক্রীড়াবিদের ভেতর থেকে বেছে নেয়া হয় এই ১০০ জনকে। গুগলে খেলোয়াড়দের খোঁজার সংখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফলোয়ার সংখ্যা ও বিভিন্ন বিজ্ঞাপন থেকে তাদের প্রাপ্ত আয়- এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে এ তালিকা।

তালিকায় মোট ১১জন ক্রিকেটার রয়েছেন, এর মধ্যে তিনজনই বাংলাদেশের। বাকি আটজন ভারতীয়। ক্রিকেটারদের মধ্যে সবার উপরে আছেন বিরাট কোহলি। অধিনায়ক ছাড়াও ভারত থেকে আছেন মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, শেখর ধাওয়ান, সুরেশ রায়না ও রোহিত শর্মা।

এই প্রথমবার ইএসপিএনের বিখ্যাত ১০০ ক্রীড়াবিদের তালিকায় জায়গা পেলেন কোনো বাংলাদেশি। ১০০ জনের তালিকায় সাকিব আছেন ৯০তম স্থানে। মুশফিক আছেন ৯২তম স্থানে, মাশরাফী ৯৮তম।

আগেরবার ১১ নম্বরে ছিলেন কোহলি, এবার চার ধাপ এগিয়ে আছেন ৭ম স্থানে, মহেন্দ্র সিং ধোনি ১৩তম, যুবরাজ ১৮তম, রায়না ২২তম, রোহিত ৪৬তম, অশ্বিন ৪২তম, হরভজন ৭৪তম ও ধাওয়ান ৯৪তম স্থানে আছেন।

Reneta

তালিকার শীর্ষস্থানটিতে আছেন রোনালদো। গত বছরও শীর্ষেই ছিলেন পর্তুগিজ মহাতারকা। বাস্কেটবল তারকা লেবর্ন জেমস আছেন দ্বিতীয় স্থানে। মেসি আছেন ৩য় স্থানে, গত বছরও একই স্থানে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তারপরেই আছেন বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ ও ব্রাজিল সুপারস্টার নেইমার।

অন্য তারকাদের মধ্যে তালিকায় আছেন- কাইলিয়ান এমবাপে, পল পগবা, অ্যান্থনিও গ্রিজম্যান, মেসুত ওজিল, থমাস মুলার, আন্দ্রেস ইনিয়েস্তা, হামেশ রদ্রিগেজ, মোহামেদ সালাহ, গ্যারেথ বেল, জ্লাতান ইব্রাহিমোভিচ, লুইস সুয়ারেজ, সার্জিও রামোস, ওয়েন রুনি, মার্সেলো, রাদামেল ফ্যালকাও, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা, দানি আলভেজ, করিম বেনজেমা, এডেন হ্যাজার্ড, লুকা মদ্রিচ, ফিলিপে কৌতিনহো, ডেভিড লুইস, ডেভিড ডি গিয়া, জেরার্ড পিকে, অ্যালেক্সিস সানচেজ, টনি ক্রুজ, সেস ফ্যাব্রেগাস, গঞ্জালো হিগুয়েন, ইসকো, হাভিয়ের হার্নান্দেজ, জিয়ানলুইজি বুফন, রবার্ট লেভানডভস্কি, সানিয়া মির্জা, মারিয়া শারাপোভা, সেরেনা উইলিয়ামস, অ্যান্ডি মারে, নোভাক জোকোভিচ, রজার ফেদেরার ও কনর ম্যাকগ্রেগর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীমুশফিকলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT