চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু’তে জাল ভোট: কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অপসারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
কুয়েত মৈত্রী হল-প্রাধ্যক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অপসারণ করে মাহবুবা নাসরীনকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রক্টর গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ব্যালট পেপারে আগে থেকে সিল মারা থাকার কারণে বিক্ষোভরত শিক্ষার্থীরা ভোট বর্জন করে।

এ ঘটনায় কুয়েত মৈত্রী হলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই স্থগিত করা হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. সামাদ ও রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান।

ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই সিল মারা প্রায় এক হাজার ব্যালট উদ্ধারের ঘটনায় হল প্রভোস্টসহ প্রক্টরের পদত্যাগ দাবি করেছিল শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত আসলো।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সিলযুক্ত ব্যালটের একটি ব্যাগ পাওয়ার ঘটনায় ওই হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 ড. শবনম জাহান

জাল ভোট যেভাবে দেয়া হয়েছিল তা বর্ণনা করতে গিয়ে হলের শিক্ষার্থীরা বলেন, ‘রাতে আমরা ২ টা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়েছি যাতে আগে থেকে সিল মারা না হয়। কিন্তু দুইটার দিকে সমস্ত গেট বন্ধ করে দেয়া হয় এবং আমাদের সেখানে আর থাকতে দেয়া হয় নি। এরপর সকালে আমরা খালি ব্যালট পেপার দেখতে চাইলেও তা দেখতে দেয়া হয় নি। এ সময় হল প্রভোস্ট শবনম জাহান আমাদেরকে বাধা দেয়। এরপর প্রক্টর স্যার আসলে কিছুক্ষণ পর আমাদেরকে ভোট সুষ্ঠু হওয়ার আশ্বাস দেন।

কিন্তু সোমবার সকালে ভোটকেন্দ্রের পাশে আমাদের রিডিং রুম থেকে প্রভোস্ট ম্যাম বস্তা ভর্তি সিল মারা ব্যালট পেপার সরাচ্ছেন। সেখান থেকে এক বস্তা ব্যালট পেপার আমরা ছিনিয়ে আনি ও ভোট বর্জন করি’।

কুয়েত মৈত্রী হলে ছাত্রলীগ প্যানেলের ব্যানারগুলো ছিঁড়ে ফেলেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, ভোট আজই নিতে হবে।

ট্যাগ: কুয়েত মৈত্রী হলডাকসুডাকসু নির্বাচনডাকসু নির্বাচন-২০১৯ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইথিওপিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনা: কারিগরি ত্রুটি জানিয়ে ফিরতে চেয়েছিলেন পাইলট

পরবর্তী

‘সুশৃঙ্খলভাবেই ভোট দিয়েছি’

পরবর্তী

‘সুশৃঙ্খলভাবেই ভোট দিয়েছি’

তাইজুলকে টিপস দিচ্ছেন রুবেল (ফাইল ফটো)

মোশাররফ রুবেলের সুস্থতা কামনায় সতীর্থরা

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT