চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকটিকিট-পোস্টার আর লিফলেটে মুক্তিযুদ্ধ

তামান্না তামিম তামান্না তামিম
১:৪৮ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
বিনোদন, শিল্প সাহিত্য
A A
একাওরে ডাকটিকেট, লিফলেট, পোস্টার

বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের উজ্জ্বল সাক্ষী হয়ে রয়ে গেছে সে সময়ের ‘ডাকটিকিট’, পোস্টার আর লিফলেটে। একাত্তরে সেগুলোই যেন হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা। শত্রুর বিরুদ্ধে গড়ে তুলেছিল দুর্বার প্রতিরোধ।

একাত্তরের সেই পোস্টার আর ডাকটিকিটে চোখ রেখে খুব সহজেই ঘুরে আসা যায় ইতিহাসের অলি-গলিতে।

ডাকটিকেট ১৯৭১
১৯৭১ সালে ২৬ জুলাই ঐতিহাসিক ডাকটিকিট এবং ফাস্ট ডে কভার প্রদর্শন করে ব্রিটেনের সংসদ সদস্য জন স্টোন, পিটার শোর, বাংলাদেশের বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

আমাদের দেশে কবি,সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বীরশ্রেষ্ঠদের স্মরণে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে এ পর্যন্ত অনেকগুলো স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছে।

Banglabid

মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তাঞ্চল থেকে ডাকটিকিট প্রকাশ করে ডাক বিভাগ মুক্তিযুদ্ধে খ্যাতি অর্জন করেছেন। তেমনি স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ বিষয় এ পর্যন্ত অনেক ঐতিহাসিক ডাকটিকিট প্রকাশ করেছে। এদেশের স্বাধীনতাকে বিশ্বের মাঝে তুলে ধরেছে ডাকটিকিট। মুক্তাঞ্চল থেকে বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়। ১৯৭১ সালের ২৯ জুলাই প্রবাসী সরকার মুক্তাঞ্চল থেকে বাংলাদেশের প্রথম ৮ টি ডাকটিকিট প্রকাশ করে।

মি. জন স্টোনহাউস লন্ডন থেকে ফোন করে পশ্চিমবঙ্গের বাঙালি বিমান মল্লিকে ডাকটিকিটের নকশা করার অনুরোধ করে।

১৯৭১ সালের ২৬ জুলাই লন্ডনের হাউস অব কমন্সে এক সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতি আবু সাঈদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক ডাকটিকিটগুলো এবং ‘ফাস্ট ডে কভার’ প্রদর্শনা করেন।

মুক্তিযুদ্ধকালে জাগরণের ভাষা ছিল পোস্টার, লিফলেট
মুক্তিযুদ্ধকালে জাগরণের ভাষা ছিল পোস্টার, লিফলেট
Reneta

একাত্তরের রণাঙ্গনে লিফলেটও হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা। মানুষকে জাগাতে ও মুক্তিযুদ্ধে উৎসাহিত করতে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ঢাকার আগারগাঁও এর মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্যালারিতে ঠাই মিলেছে এমন বেশ কিছু পোস্টার ও লিফলেটের।

সাইক্লোস্টাইল মেশিন
মুক্তিযুদ্ধকালে তৈরি সাইক্লোস্টাইল মেশিনে করে এই ধরণের প্রচারপত্র বিলি করা হত

এর মাঝে একটি হাতে লেখা লিফলেট সহজেই চোখে পড়ে সবার। ‘ প্রতিরোধ’ শিরোনামে অনেকটা পত্রিকার অদলে গড়া এ লিফলেট যেন পাকিস্থানের অনাচারের হিসেব নিকেশ। আর মুক্তির বার্তা।

মুক্তিযুদ্ধকালে পোস্টার
হাতে লেখা প্রচারপত্র ‘প্রতিরোধ’ শিরোনামে, ছিল ‘জয় বাংলাদেশ, জয় মুক্তি বাহিনী’

এছাড়া বেশ কিছু লিফলেটে লক্ষ করা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবয়ব।

মুক্তিযুদ্ধের পক্কে ভিনদেশে মুভমেন্ট
মুক্তিযুদ্ধের পক্কে ভিনদেশে মুভমেন্ট

মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা এই চারটি ছবি ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে এখনও, বামপাশ থেকে প্রথম ছবিটি এস এ জালাল এবং জাপানি নাগরিকগন বাঙালি শরণার্থীদের জন্য অর্থের জন্য ব্যানার নিয়ে সাহায্য চাচ্ছে। দ্বিতীয় ছবিটি,  সদূর নিউইয়র্কে জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে গড়ে তোলে বিশ্বজনমত। তৃতীয় এবং শেষ ছবিটে উঠে এসেছে সুজন এবং ফারুক সরকার কানাডা থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন এবং আমেরিকায় স্যালি উইলোবির নেতৃত্বে মিছিল করে মুক্তিযুদ্ধের পক্ষে।

ছবি- জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয়ের ৪৬ বছর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয়ের দিনে স্বল্পদৈর্ঘ্যে দুই নির্মাতার শুরু

পরবর্তী

৭ দিনের শিশুটিকে পাকিস্তানী মিলিটারিরা পিঁপড়ার মতো পিষে মারে

পরবর্তী

৭ দিনের শিশুটিকে পাকিস্তানী মিলিটারিরা পিঁপড়ার মতো পিষে মারে

রনি নতুন ছবির ঘোষণা নিয়ে হাস্যোজ্জ্বল মুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা উঠছে রনির, জানুয়ারীতে নতুন ছবির ঘোষণা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT