বিনোদন

নিষেধাজ্ঞা উঠছে রনির, জানুয়ারীতে নতুন ছবির ঘোষণা

রনি নতুন ছবির ঘোষণা নিয়ে হাস্যোজ্জ্বল মুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা রনি নতুন ছবির ঘোষণা দিয়ে হাস্যোজ্জ্বল হয়ে পোজ দিচ্ছেন, চারপাশে দর্শক ও ক্যামেরা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘মেন্টাল’ চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনির ওপর দেওয়া পরিচালক সমিতির নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। বিজয় দিবসে ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। পরিচালক সমিতি বিষয়টি স্বীকার করে জানিয়েছে ৩০ ডিসেম্বর চূড়ান্তভাবে তার নিষেধাজ্ঞা উঠে যাবে।

নিজের ফেসবুক পোস্টে শনিবার রনি জানান, ‘৭ মাস পর চলচ্চিত্র পরিচালক সমিতি আমার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে… কৃতজ্ঞতা জানাচ্ছি চলচ্চিত্র পরিচালক সমিতি’কে… আমাকে আমার ঘরে ফিরিয়ে নেবার জন্য…। অনেক অনেক ধন্যবাদ,কৃতজ্ঞতা তাদের জন্য যারা আমার পাশে সবসময় ছিলেন,এই খারাপ সময়টাতে… যারা আমাকে প্রতিমুহুর্তে প্রেরণা দিয়েছেন…। বিজয়ের মাসে বিজয়ের দিনে এই পাওয়া আনন্দের… এই ফিরে পাওয়া গৌরবের… এই ফিরে আসা আগামীর নতুন স্বপ্নের…

ভুল শুধরে এগিয়ে যেতে চাই বহুদূর …। সিনেমা আমার জীবন… সিনেমা আমার অক্সিজেন…। অনেকদিন পর আজ বুক ভরে শ্বাস নিতে পারছি…। জয় হোক বাংলাদেশের চলচ্চিত্রের…।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে বলেন, নির্বাহী কমিটির সভায় আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি শামীম আহমেদ রনির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ৩০ ডিসেম্বর জেনারেল কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত অনুমোদিত হবে আশা করছি।’  চ্যানেল আই অনলাইনকে শামীম আহমেদ রনি বলেন, বিজেয় দিবসের সকালে আমার কাছে ত্যিটি জেনেছি। জেনারেল কমিটির সভায় এটি অনুমোদিত হলে আমি মুক্ত হব। পরিচালক সমিতির প্রতি ধন্যবাদ আমাকে ক্ষমা করবার জন্য।’ রনি আরো জানান, ২০১৮ সালের জানুয়ারীর এক তারিখে নতুন চলচ্চিত্রের ঘোষণা দেবেন।

গত ২৯ এপ্রিল ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদের সদস্যপদ অস্থায়ীভাবে বাতিল করা হয়। সেদিন বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়:বসগিরি মেন্টাল রনি শাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…