চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টয়লেট টিস্যুর পাহারায় নিরাপত্তাকর্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাসের আতঙ্কে বাজারে টয়লেট টিস্যুর ঘাটতির খবরের পর ক্রেতাদের টয়লেট টিস্যু কেনা সীমিত করতে নিরাপত্তাকর্মী পাহারা বসিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উলওর্থস নামের একটি শপিং মল।

টয়লেট টিস্যুর স্বল্পতা নিয়ে দুই মহিলার মধ্যে হাতাহাতির ঘটনার ঠিক একদিন পরই নিরাপত্তাকর্মী পাহারা বসানো হল।

উলওর্থসের মূখপাত্র অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, কাস্টমার সার্ভিস ডেস্ক থেকে টয়লেট পেপার হস্তান্তর করা আমাদের ‘নীতি নয়’। ওই ডেস্কে থেকে শুধু হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়। আজকে সকাল থেকে অনলাইন এবং স্টোর থেকে প্রতি ট্রানজেকশনে এক প্যাকেটের বেশি কোনো ক্রেতাকে  দেয়া হবে না।

Banglabid

‘আমাদের সকল ক্রেতা বিশেষ করে বয়স্ক এবং যাদের এক সঙ্গে অনেক প্যাকেট কেনার সামর্থ নেই তাদের কথা বিবেচনা করেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

করোনা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়াজুড়ে টয়লেট টিস্যুর ভয়াবহ স্বল্পতা দেখা দিয়েছে। গতকালও প্রতিজন দুই প্যাকেট টয়লেট টিস্যু নেয়ার সুযোগ দিয়েছিল ওই স্টোর।

গত শনিবার সিডনির উলওর্থস স্টোরে টয়লেট টিস্যু কিনতে এসে ৪৯ বছরের এক নারী লাঞ্ছিত হন।

Reneta

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, উলওর্থস নামের দোকানে একজন বৃদ্ধা মহিলা র‌্যাকে থাকা সবগুলো টয়লেট টিস্যু নিয়ে ট্রলি ভর্তি করে কাউন্টারের দিকে যাচ্ছিলেন, সেসময় আরেক মহিলা এক প্যাকেট টয়লেট টিস্যু চাইলে দু’জনে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ওই বৃদ্ধা মহিলা আরেকজনের গালে চড় মারেন। পরে দোকানের কর্মরতরা এসে পরিস্থিতি সামাল দেয়। ওই ঘটনায় সেখানে পুলিশও ডাকা হয়।

পুলিশ জানিয়েছে, তুচ্ছ বিষয়ে এমন ঘটনার প্রয়োজন ছিল না। হাতাহাতিতে জড়ানোর অভিযোগে ওই দুই নারীকে আগামী ২৮ এপ্রিল নিউ সাউথ ওয়েলসের আদালতে হাজির হতে বলা হয়েছে।

দুই নারীর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ভিডিওটাকে প্র্যাঙ্ক ভিডিও ভাবা শুরু করেছিলেন।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কর্মকর্তা অ্যান্ডু জানান, হাতাহাতির বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য না। গ্রাহকদের আরো ধৈর্যশীল পরিচয় দেওয়া উচিত ছিল। আর এমন কোনো অবস্থা তৈরি হয়নি যে টয়লেট টিস্যু স্টক করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টয়লেট টিস্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা শনাক্তে তহবিল দিচ্ছে বিল গেটস ফাউন্ডেশন

পরবর্তী

সেই ‘চাটার দল’ কি ব্যাংক খাতও ধ্বংস করবে?

পরবর্তী
বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

সেই ‘চাটার দল’ কি ব্যাংক খাতও ধ্বংস করবে?

প্রতি জেলায় কন্ট্রোল রুম খোলা হবে: আবুল কালাম আজাদ

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT