চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন দুর্ঘটনায় ঝরলো এত প্রাণ!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:০৩ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

দেশে সড়ক দুর্ঘটনায় নিয়মিত ঝরে বহু প্রাণ! এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি দুর্ঘটনা। জয়পুরহাট সদরের পুরানপৈল রেলগেটে বাস ও ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ১২ জন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্ঘটনার সময় রেল ক্রসিংটির গেট খোলা ছিল ও সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‘জয়পুরহাট থেকে বাঁধন নামের একটি যাত্রীবাহী বাস হিলির উদ্দেশে ছেড়ে আসে ভোরে। সকাল ৭টার কিছু আগে বাসটি পুরানাপৈল রেলগট অতিক্রম করার সময় দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়।

ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে ১১ জনের। আহতদের প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।’

Banglabid

গেটম্যানের এমন অমার্জনীয় অবহেলায় এতগুলো তাজা প্রাণ মুহূর্তে ঝরে গেছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বলে আমরা মনে করি। দেশের আর কোনো জায়গায় যেন সংশ্লিষ্টদের এমন অবহেলা লক্ষ্যণীয় না হয়। একইসঙ্গে নিহত, আহত এবং ক্ষতিগ্রস্তদের সুচিকিৎসা সহ যাবতীয় ক্ষতিপূরণের ব্যবস্থাও গ্রহণ করতে হবে।

গণমাধ্যমের প্রতিবেদনে নানা সময়ে উঠে এসেছে অরক্ষিত রেলক্রসিংয়ের এমনই দুর্দশার চিত্র। এতে বলা হয়, দেশের রেলপথে ২ হাজার ৫৪১টির মতো রেলক্রসিং আছে। এর মধ্যে ২ হাজার ১৭০টিতে, অর্থাৎ ৮৫ শতাংশে কোনো গেট নেই। নেই যান নিয়ন্ত্রণের কোনো কর্মীও। নেই সংকেত বাতি। এর ফলে নিয়মিত এসব ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান সাধারণ মানুষ। তবে শনিবারের দুর্ঘটনাস্থলে ক্রসিং থাকলেও ছিল গেটম্যানের দায়িত্বজ্ঞানহীন অবহেলা।

একথা ঠিক যে, রেলওয়ের জন্য সরকারের বরাদ্দ কম নয়। সরকার নতুন নতুন রেল লাইন তৈরি করা সহ এর উন্নয়নে সচেষ্ট। তবে এ খাতে দুর্নীতি, অনিয়ম ও দায়িত্বে অবহেলার খবরও প্রায়ই গণমাধ্যমে উঠে আসে। এসব বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণে আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেন দুর্ঘটনারেল দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের ‘লজ্জা’য় মাথা ঘুরছে শোয়েবের

পরবর্তী

ফেন্সিডিলসহ আটক জেলা পরিষদের কর্মকর্তার বিরুদ্ধে মামলা

পরবর্তী

ফেন্সিডিলসহ আটক জেলা পরিষদের কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১০০ বছরে প্রথমবার পেছালো অস্ট্রেলিয়ান ওপেন

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT