চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেন্সিডিলসহ আটক জেলা পরিষদের কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আশরাফুল ইসলাম রন্জুআশরাফুল ইসলাম রন্জু
৬:২৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ফেন্সিডিলসহ আটক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) নুরুজ্জামানসহ দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে নুরুজ্জামান ও অহেদুজ্জামান লাজুককে আসামী করা হয়েছে।

মামলায় রাজশাহী জেলা পরিষদের পাজেরো জিপ গাড়িটি (রাজশাহী-মেট্রো ঘ-১১-০০৭১) জব্দ দেখানো হয়।

৬.৫ লিটার লিকুইড ফেন্সিডিলসহ তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজ টোলঘর এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফেন্সিডিলসহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) নুরুজ্জামানসহ দুই জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকের বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।

Reneta

স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান গভীর রাতে গণমাধ্যমকে জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে টোলঘর এলাকায় অভিযান চালানো হয়। সেসময় রাজশাহী জেলা পরিষদের একটি পাজেরো জিপ গাড়িতে তল্লাশী চালানো হয়।

তল্লাশীর সময় গাড়ির ভেতর একটি ব্যাগে ৫টি কোকাকোলার বোতল ভর্তি লিকুইড ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে নিয়ে আসা হয় পরিচয় নিশ্চিত হওয়ার জন্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT