চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যানারি স্থানান্তর: কালো আর লাল পানির বিপরীতে কেমন আছে বুড়িগঙ্গা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:২৩ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
পরিবেশ
A A

পানির রং কী? এ প্রশ্নটি বিতর্কের বিষয়বস্তু হয়ে উঠতে পারে যেকোন চায়ের টেবিলের আড্ডায়। এক্ষেত্রে একটু সচেতন কারও উত্তর হবে পানির কোন রং নেই। তবে কয়েকবছর আগেও বুড়িগঙ্গার পাড় থেকে যাদের ঘুরে আসার অভিজ্ঞতা আছে তারা বলবেন: রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গার পানি কুচকুচে কালো আর হাজারীবাগ এলাকার পানি রক্তের মতো লাল!

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মৎস্য ও জলজ প্রাণীর জীবনধারণের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে ৫ মিলিগ্রাম বা এর ওপরে থাকা প্রয়োজন, সেখানে গত বছর এই সময়ে পরিবেশ অধিদফতরের পরীক্ষায় বুড়িগঙ্গার প্রতি লিটার পানিতে দূষণের মাত্রা ছিল শূন্য দশমিক ৩৮ মিলিগ্রাম। যার পরিমাণ স্থান ভেদে ছিলো আরও খারাপ।

সদরঘাটে পানিতে দ্রবীভূত অক্সিজেনের (ডিও) পরিমাণ শূন্য দশমিক ৪০, আর ধোলাইখালের মুখে ডিওর পরিমাণ ছিল শূন্য দশমিক ৩৮ মিলিগ্রাম। তাই বুড়িগঙ্গার পানিতে মাছ কিংবা অন্য কোন জীবের অস্তিত্ব ছিলো না বলতে গেলেই চলে। এর ফলে এক সময় বিশ্বব্যাংক বুড়িগঙ্গাকে মৃত নদীর তালিকাভুক্ত করে।

Banglabid

বছর ঘুরে অবশ্য সেই চিত্র এখন কিছুটা হলেও বদলেছে, আবারও জেগে উঠেছে বুড়িগঙ্গা। এর পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে: হাজারীবাগে থাকা ২৫০ টির মতো ট্যানারি কারখানা সাভারে স্থানান্তর। তারপরও দূষণ রয়ে গেছে ঠিকই, কিন্তু দূষণের মাত্রা কমার পাশাপাশি এবারের বর্ষা মৌসুম আশীর্বাদ হয়ে এসেছে বুড়িগঙ্গার জন্য।

বসিলা ব্রিজের নিচে ছোট কাঠের নৌকায় মাছ ধরছিলেন কাশেম মিয়া। বুড়িগঙঙ্গার চিত্র পরিবর্তন প্রসঙ্গে তার সঙ্গে কথা বললে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ১৯৮৫ সাল থেকে বুড়িগঙ্গায় মাছ ধরছি। প্রথম প্রথম অবস্থা ভালো থাকলেও আস্তে আস্তে দূষণের মাত্র বেড়ে মাছের পরিমাণও কমতে থাকে। সারা দিনে দুইশ’, আড়াইশ’ টাকার মাছ ধরতে পারিনি গত বছর। এবার তো বসে থাকলেও আটশ’ এক হাজার টাকা ইনকাম আছে।

Reneta

পরিবর্তন বোঝাতে তিনি বলেন, ‘এখন তো পানি দেখতাছেন। অন্য সময় আসলে এই পানি পাইতেন লাল না হয় কালো। আর বর্ষার পর তো নদীতে পানি থাকতো না সব আঠা হয়ে যেতো! এবারের মতো পরিস্কার পানি গত বিশ বছরে দেখিনি।’

১৮০০ সালে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক প্রতিনিধি টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, ‘বর্ষাকালে বুড়িগঙ্গা যখন পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে ভেনিসের মতো দেখায়।’ নগরায়ন এবং শিল্পায়ণের ধাক্কায় সেই দিন এখন দূর অতীত। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, ঢাকার আশেপাশের চার নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ, শীতলক্ষ্যার মোট দূষণের ৪০ ভাগের জন্য দায়ি ট্যানারি শিল্পকারখানাগুলো।

১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকার অদূরে নারায়ণগঞ্জ শহরে ট্যানারি শিল্পের গোড়াপত্তন। এর কিছুকাল পর সেটা চলে আসে ঢাকার হাজারীবাগে। প্রাথমিক ভাবে ২১টি ট্যানিারি কারখানা থাকলেও সময়ের পরিক্রমায় তা দাড়ায় ২৫০-এ।

সরজমিনে বুড়িগঙ্গায় গিয়ে দেখা যায়, আবারও পানিতে ভরে উঠেছে বুড়িগঙ্গা। তাতে যেমন আছে শ্যাওলার, ঠিক তেমনই আছে নানা প্রজাতির মাছ। তাই পরিস্কার পানিতে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে কিশোরদের। এছাড়া সেখানে দেখা মিলেছে ভ্রমণ পিপাসু সাধারণ মানুষের।

কথা হচ্ছিলো ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী নুয়াম তায়েফের সঙ্গে। সে তার বন্ধুর বাড়ি হাজারিবাগে ঘুরতে এসেছে। বন্ধু রাহুল তাকে বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণে যাওয়ার প্রস্তাব দিলে তার প্রথমেই মাথায় আসে বুড়িগঙ্গা দুর্গন্ধময় পরিবেশের। তবে বন্ধুর পীড়াপীড়িতে শেষ পর্যন্ত বসিলা ব্রিজের নিচে এসেছেন নৌকা ভ্রমণের জন্য। তবে বুড়িগঙ্গা বদলে গিয়ে এতোটা সুন্দর হতে পারে এটা ছিলো তার ধারণার বাইরে।

২০১৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বুড়িগঙ্গার নদী দূষণের জন্য দায়ী মূলত শিল্পবর্জ্য। নদীতে পড়া বর্জ্যের ৬০ শতাংশ শিল্প খাতের। আর ৪০ শতাংশ ট্যানারি শিল্পের।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন ঢাকা শহরের চার হাজার ৫০০ টন আবর্জনা ফেলা হচ্ছে। ২২ হাজার লিটার বিষাক্ত ট্যানারি বর্জ্য এ নদীকে হজম করতে হয়েছে এত দিন। এ ছাড়া পলিথিন জমে নদীটির তলদেশে ১০-১২ ফুট ভরাট হয়ে গেছে।

২০০১ সালে হাইকোর্ট চামড়াশিল্পসহ দূষণ সৃষ্টিকারী কারখানাগুলো এক বছরের মধ্যে দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ দেন।২০০৩ সালের ১৬ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেয়া হয় সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগর প্রকল্প। কথা ছিল ২০০৫ সালের মধ্যে কাজ শেষ হবে। এরপরই হাজারীবাগ ছেড়ে যাবে ট্যানারি কারখানাগুলো।

কিন্তু ট্যানারি মালিকদের টাল-বাহানায় যথা সময়ে সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কারখানা গুলোর বিদ্যুৎ-গ্যাস ও পানির লাইন বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয় সরকার। এ বছর ৮ এপ্রিল হাজারীবাগ থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ট্যানারি কারখানা গুলো।যার স্থান এখন সাভারের হেমায়েতপুরে।

তবে রায়ের বাজার সুইচ গেট এলাকায় গিয়ে দেখা যায়, এখানে দূষণ এখনও রয়েছে। ট্যানারি বন্ধের পরও কেন এমন দূষণ জানতে চাইলে সামিনা ট্যানারি (প্রাইভেট) লিমিটেডের জেনারেল ম্যানেজার এমডি মুক্তার হোসেন দাবি করেন, এখানে আপনারা যে দূষণ দেখছেন সেটা মূলত, সিটি কর্পোরেশনের পয়ঃনিষ্কাশন লাইনের বর্জ্য আর জিনজিরার টেক্সটাইল মিলগুলোর ডাইংয়ের বর্জ্য।

বুড়িগঙ্গার মোট দূষণের ৪০ শতাংশের জন্য দায়ি ছিলো ট্যানারি এবং নাগরিক বর্জ্য এবং টেক্সটাইল ডাইং বর্জ্যের দায় ছিলো ৬০ শতাংশ।

তবে ট্যানারিগুলোর সরে যাওয়ার কথা থাকলেও সরজমিনে গিয়ে দেখা যায় সামিনা ট্যানারিসহ কিছু কিছু ট্যানারির কার্যক্রম এখনও চলছে। এসম্পর্কে জানতে চাইলে মুক্তার হোসেন বলেন, আমরা সরকারি সুবিধায় সাভারে সকল কার্যক্রম স্থানান্তর করেছি। এখন যেটা দেখছেন তা হলো, ফিনিশিং এবং গুডস্ লেভেলের কাজ। কাঁচা চামড়ার কাজ হচ্ছে না। পরিবেশ দূষণের মূল কারণ তো হচ্ছে কাঁচা চামড়া বয়লারিং। সেটা তো এখানে হচ্ছে না!

এমন দাবি করলেও মুক্তার হোসেন স্বীকার করেন, ৮ এপ্রিল গ্যাস-বিদ্যুৎ-পানির লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার পর কিছু অসাধু ব্যাবসায়ী আবার আবেদন করে লাইন নিয়ে মূল গেট বন্ধ রেখে উৎপাদন চালু রেখেছে। যদিও সেটা সীমিত পর্যায়ে বলে দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যানারিবুড়িগঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ কামাল পড়ে যাবার পর আবার গুলি করে ক্যাপ্টেন হুদা

পরবর্তী

বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেবের মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী
আওরঙ্গজেব

বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেবের মৃত্যুবার্ষিকী আজ

কুপিয়ে হত্যা

পটুয়াখালীতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT