চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিভিশন অনুষ্ঠানের কদর বাড়বে: ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
ফরিদুর রেজা সাগর

যত নতুন প্রযুক্তি আসবে ততোই টেলিভিশন অনুষ্ঠানের কদর বাড়বে, সমাদরও বাড়বে বলে মন্তব্য করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

‘কোটি প্রাণে মিশে আমরা এখন ২০-এ’ এই স্লোগানে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন তিনি।

শুভেচ্ছা বার্তায় ফরিদুর রেজা সাগর আরো বলেন, ‘বলা হতো টেলিভিশন ‘ইরেজ’ মিডিয়া। এই কাঁচের পর্দায় কোনকিছু স্থায়ী নয়। ফলে যারা এখানে কাজ করেন তাদের প্রতিনিয়ত ভাবতে হয় নতুন নতুন অনুষ্ঠান নিয়ে। নতুন ভাবনা নিয়ে তাদের উপস্থিত হতে হয় টেলিভিশনে।’

Banglabid

শুভেচ্ছা বার্তায় আর্কাইভ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন কিংবা চ্যানেল আই অথবা অন্যান্য চ্যানেলগুলোর আর্কাইভে কিছু কিছু অনুষ্ঠান জমা রয়েছে। কিন্তু দ্রুত ফরম্যাট পরিবর্তনের কারণে আর্কাইভেও এই সব অনুষ্ঠান দীর্ঘদিন সংরক্ষিত হচ্ছে না। আর আর্কাইভ থেকে বের করে এইসব অনুষ্ঠান সাধারণ দর্শক আরেকবার দেখার কথা কল্পনাই করতে পারে না।’

টেলিভিশন অনুষ্ঠানের তরুণ দর্শকদের বিষয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক বলেন: ‘অতি সম্প্রতি অনেকে বলার চেষ্টা করছেন, তরুণ সমাজ আজকাল নাকি পর্দার সামনে বসে না। তারা ব্যস্ত ফেসবুক নিয়ে। ব্যস্ত ইউটিউবে। আরও নানা রকম শব্দ রয়েছে। যে শব্দগুলোর মূল অর্থ দাঁড়ায় তরুণ সমাজসহ সবাই আজকাল টেলিভিশনের পর্দা থেকে দূরে সরে যাচ্ছে।  কিন্তু সত্যিকার গভীরভাবে কেউ যদি ভাবেন তাহলে দেখবেন টেলিভিশনের অনুষ্ঠান এখন দর্শকদের কাছে সময়ের সঙ্গে সঙ্গে তাল রেখে পাশাপাশি চলছে।’

‘এখন টেলিভিশনের অনুষ্ঠান আর হারিয়ে যাচ্ছে না। আর্কাইভের হিমশীতল কক্ষে বন্দিও হচ্ছে না।
টেলিভিশনের অনুষ্ঠান একবার প্রচার হয়ে যাবার পরই এখন রয়ে যাচ্ছে ইউটিউব, নেটফ্লিক্স, আমাজন এই ধরনের নানা রকম ডিজিটাল আর্কাইভে। যখন খুশি সেই অনুষ্ঠানগুলো দর্শক উপভোগ করতে পারেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আইয়ের ২০ বছরচ্যানেল আইয়ের জন্মদিনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই স্বকীয় বৈচিত্র্যে ও বৈশিষ্ট্যে উজ্জ্বল: শাইখ সিরাজ

পরবর্তী

মানুষের পাশে থেকো, মানুষের কথা বল

পরবর্তী
চ্যানেল আই

মানুষের পাশে থেকো, মানুষের কথা বল

চ্যানেল আই

পথনির্মাতা চ্যানেল আই

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT