চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেরেসা মে’কে হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত দোষী সাব্যস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
রাশিয়া-যুক্তরাজ্যে রুশ গুপ্তচর হত্যাচেষ্টা-রুশ কূটনীতিক বহিষ্কার

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’কে হত্যাচেষ্টার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর জাকারিয়া রহমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি নেয়ার অভিযোগে বুধবার ওল্ড বেইলি কোর্টে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এনডিটিভি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’কে হত্যা প্রচেষ্টার অভিযোগে গত বছরের ২৮ নভেম্বর নাইমুর জাকারিয়া রহমান নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

Banglabid

ব্রিটিশ পুলিশের দাবি, টেরেসা মে’র ১০ নং ডাউনিং স্ট্রিটের অফিসের ফটকে বিস্ফোরণ ঘটানো এবং ভবনের ভেতরে ঢুকে তাকে হত্যার পরিকল্পনা করছিল নাইমুর। ছুরি, পিপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে তাকে হত্যা করতে চেয়েছিল উত্তর লন্ডনের ২০ বছর বয়সী বাসিন্দা নাইমুর।

ব্রিটেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, নাইমুরের এক চাচা আইএস সদস্য। সে সিরিয়ায় ছিল। তার সঙ্গে নাইমুরের যোগাযোগ ছিল। সেই মূলত নাইমুরকে ব্রিটেনে হামলা চালাতে প্ররোচনা দিয়েছে। দুই বছর ধরে এ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল নাইমুর। তবে গত গ্রীষ্মে এক ড্রোন হামলায় তার সেই চাচা মারা যায়।

ব্রিটিশ আইনজীবীদের অভিযোগ, চাচার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল নাইমুর। এর অংশ হিসেবে টেরেসা মে’কে লক্ষ্য করে সে।

Reneta

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে নাইমুর এফবিআই ও ব্রিটেনের নিরাপত্তা বিভাগ এমআই৫ এর সহযোগিতা নিতে চেয়েছিল। এরই ধারাবাহিকতায় সে তার পরিকল্পনার কথা শাখ নামে এক ব্যক্তির কাছে জানিয়েছিল। শাখ নিজেকে আইএস’র মধ্যস্থতাকারী হিসেবে পরিচয় দিয়েছে। মূলত সে ছিল মূলত এফবিআই ও এমআই৫ এর কর্মকর্তা।

ছবি: বিবিসি

২০১৭ সালের নভেম্বরে নাইমুরকে গ্রেপ্তার করা হলে এই হামলার পরিকল্পনার কথা প্রকাশ পায়। দীর্ঘদিন ধরে চলা বিচারকাজ শেষে বুধবার ওল্ড বেইলি কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে।

আরেকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনায় মোহাম্মদ আকিব ইমরান নামের এক ব্যক্তিকে সহায়তার অভিযোগও রয়েছে নাইমুরের বিরুদ্ধে। ২১ বছর বয়সী মোহাম্মদ আকিব ইমরান পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গেছে। নাইমুরকে গ্রেপ্তারের সময় আকিবকেও গ্রেপ্তার করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেরেসা মেহত্যার পরিকল্পনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা

পরবর্তী

এনরিকের প্রথম দলে চমক থাকছে

পরবর্তী

এনরিকের প্রথম দলে চমক থাকছে

কুবিতে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতাদের মারধর

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT