চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সাসে বর্ণবাদী হামলা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অঙ্গরাজ্যে এল পাসোর ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২০ জন নিহত এবং ২৬ জন আহত হওয়ার ঘটনা বর্ণ বিদ্বেষী হামলা কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৩ জন মেক্সিকান।

ঘটনার পরপরই এর সঙ্গে জড়িত সন্দেহে এক শ্বেতাঙ্গ তরুণকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণ বিদ্বেষের কারণেই হামলা করা হয় বলে সন্দেহ তদন্ত কর্মকর্তাদের।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওই হামলায় নিহত মার্কিন ও মেক্সিকান পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Banglabid

মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরের শহর এল পাসোর ওই ওয়ালমার্ট স্টোরে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াস নামের এক শ্বেতাঙ্গ যুবক। হামলার ভিডিও ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, প্যাট্রিক ক্রুসিয়াস একাই মাত্র ছয় মিনিটে এ হামলা চালায়।

নিহত ওই ২০ জনের মধ্যে দুই বছর থেকে শুরু করে ৮২ বছরের বৃদ্ধ পর্যন্ত রয়েছেন।

এল পাসোর পুলিশ প্রধান গ্রেগ অ্যালান বলেন, বর্ণবাদী না অভিবাসন বিরোধীর বিদ্বেষে এমন নৃশংস হামলা চালানো হয়েছে; তা নিশ্চিত হতে তদন্ত কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

Reneta

নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে চালানো হামলার প্রতি সমর্থন জানিয়ে এই হামলাকারী এ হামলা চালান বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা বলেন, নিউজিল্যান্ডের হামলার সঙ্গে এই হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

টেক্সাসের মেয়র গ্রেগ অ্যাবট এই হামলাকে দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ দিন বলে বর্ণনা করেছেন। নিহত ও আহতের পরিবারে প্রতি শোক ও সমবেদনা জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই ঘটনায় ডেমোক্রেটিক প্রেসিডেন্ট দুই প্রার্থী বেটো ওরউর্ক ও পেটে বাটিগিয়েজ মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের পুনরুত্থানের কারণেই ওই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন।

এর আগে বেটো ওরউর্ক লাস ভেগাসে একটি প্রচারণা অনুষ্ঠান স্থগিত করে ঘরে ফিরে আসেন।

পেটে বাটিগিয়েজ বলেছেন, যুক্তরাষ্ট্র তার নিজ দেশের শ্বেতাঙ্গ সন্ত্রাসী দ্বারা আক্রমণের শিকার হয়েছে।

সংবাদ সম্মেলনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী চিন্তার বাড়িয়ে দেয়ার পেছনে ট্রাম্প দায়ী কি না এমন এক প্রশ্নের জবাবে  ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বেটো ওরউর্ক বলেছেন ‘হ্যাঁ’।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসব পদক্ষেপ ও বক্তব্য জনগণের বিরক্তি বাড়াচ্ছে নাতো?

পরবর্তী

শেষ ম্যাচে টাই’ই হল মেয়েদের সান্ত্বনা

পরবর্তী
ফাইল ছবি

শেষ ম্যাচে টাই’ই হল মেয়েদের সান্ত্বনা

ব্যর্থতার পরও বিদেশি শিক্ষার্থী টানতে খুবি’র নতুন উদ্যোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT