চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতার পরও বিদেশি শিক্ষার্থী টানতে খুবি’র নতুন উদ্যোগ

জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম
৯:১৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

দক্ষিণ এশিয়াসহ আফ্রিকার বেশকিছু দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসছেন অনেক আগে থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ হাতে গোনা কয়েকটি পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বাদে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নগণ্য।

আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনিয়মিতভাবে বিদেশি শিক্ষার্থীদের আনাগোনা থাকলেও, বর্তমানে নেই বললেই চলে। তাই বিদেশি শিক্ষার্থী টানতে কোটা সংরক্ষণসহ নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও তা নিয়ে রয়েছে সমালোচনা।

কেননা ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনে একটি করে বিদেশি শিক্ষার্থী কোটা সংরক্ষিত রাখা হয়েছিল। এবার ২০১৯-২০ শিক্ষাবর্ষে সেই কোটা দিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে ২৯টি ডিসিপ্লিনে ৫৮ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

এমনকি বিদেশি শিক্ষার্থীদের পছন্দের বিষয়ে ও যোগ্যতার ভিত্তিতে এবং ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে কোনো কোনো ডিসিপ্লিনে দুইয়ের অধিক শিক্ষার্থী ভর্তি হওয়ারও সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে সর্বমোট সংখ্যা ৫৮ কোনোভাবেই অতিক্রম করবে না।

কিন্তু কোটা সংরক্ষণের পরও গত শিক্ষাবর্ষে একজন বিদেশি শিক্ষার্থী ভর্তি না হওয়ার পরও এবার তা দ্বিগুণ করায় সমালোচনার জন্ম দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, “বিদেশি শিক্ষার্থীদের প্রতি আমাদের ইতিবাচকতা ও আগ্রহ বোঝাতে এই পদক্ষেপ।’’

বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সমন্বয়ের জন্য আন্তর্জাতিক বিষয়ক সেল গঠন করে সেখানে একজন কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ভর্তি পরীক্ষার মাত্র তিন মাস আগে নেওয়া এ পদক্ষেপে কতটুকু সাড়া পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাবে রেজিস্টার বলেন, ‘এ জন্য আমরা যে কর্মকর্তাকে নিয়োগ করেছি, তিনি অন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই পদে আট বছর কাজ করেছেন। সুতরাং যোগাযোগ প্রক্রিয়াটা এক রকম সম্পন্নই হয়ে আছে। এরই মধ্যে আফ্রিকার কয়েকটি দেশ থেকে ভাল সাড়াও পেয়েছি।’

বিদেশী শিক্ষার্থীদের টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ সাধারণ শিক্ষার্থীদের সমান করা ও আবাসনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে একাংশকে উপযোগী করে তোলার সিদ্ধান্ত হয় ২৪ জুলাই অনুষ্ঠিত কেন্দ্র ভর্তি কমিটির সভায়।

আগামী ২ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ট্যাগ: খুলনা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ ম্যাচে টাই’ই হল মেয়েদের সান্ত্বনা

পরবর্তী

আগামী শুক্র, শনি যেসব এলাকায় ব্যাংক খোলা

পরবর্তী
বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

আগামী শুক্র, শনি যেসব এলাকায় ব্যাংক খোলা

‘নয়-ছয়’ বাস্তবায়নে শিগগিরই প্রজ্ঞাপন

সর্বশেষ

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT