চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-২০ সিরিজ পাকিস্তানের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১২:৪০ অপরাহ্ণ ২৪, মে ২০১৫
স্পোর্টস
A A

সফরকারি জিম্বাবুয়েকে ২ উইকেটে হারিয়ে সফরের দুই ম্যাচ টি-২০ সিরিজ নিজেদের করে নিলো পাকিস্তান।

১৭৫ রান তাড়া করতে নেমে পাকিস্তানকে শুভ সূচনা এনে দেন দুই পাক ওপেনার আহম্মেদ শেহেজাদ ও মুক্তার আহমেদ। তারা দুজনে ওপেনিং জুটি থেকেই তুলে নেন ৪৪ রান।

চতুর্থ ওভারের দুই বল বাকি থাকতে ব্রাইন ভিটোরির শিকারে পরিনত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আহম্মেদ শেহেজাদ। সিবান্দার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ১৭ বল থেকে ১৮ রান।

তবে শেহেজাদের বিদায়েও অপর প্রান্ত আগলে ধরে খেলতে থাকে লাহোরের প্রথম ম্যাচে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা মুকতার আহমেদ। ক্রিজে আসেন নাওমান আনোয়ার।

শেষ পর্যন্ত উমর আকমল ও মুক্তারের ৬২ রানের উপর ভর করে দুই বল হাতে থাকতে জয় তুলে নেয় পাকিস্তান।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল জিম্বাবুয়ের। প্রথম ৮.৩ ওভারেই ওপেনিং জুটি থেকে সফরকারিরা তুলে নেয় ৬৮ রান। মাসাকাদজাকে ফিরিয়ে দলে প্রথম সাফল্য এনে দেন শোয়েব মালিক।ফেরার আগে মাসাকাদজা ৩২ বল থেকে করেন ৩৯ রান।

সিবান্দাকে সঙ্গ দিতে ক্রিজে আসেন উইলিয়ামস। সিবান্দাকে সঙ্গে নিয়ে তিনি ৭৬ রানের জুটি গড়েন। দলীয় ১৩৬ রানে সিবান্দাকে বিদায় করেন দলীয় অধিনায়ক শহিদ আফ্রিদি।

ক্রিজে চিগুম্বুরা এলে তাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান উইলিয়ামস। চিগুম্বুরা প্যাভিলিয়নের পথ ধরার আগে সংগ্রহ করেন ৯ বল থেকে ২১ রান।

শেষ পর্যন্ত ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাড়ায় ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান। উইলিয়ামস ৫৮ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট নেন মোহাম্মদ সামি, শহিদ আফ্রিদি ও শোয়েব মালিক।

ট্যাগ: পাকিস্তান-জিম্বাবুয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়াদের সেঞ্চুরিতে ওয়ালটনের ২৮৭

পরবর্তী

চ্যানেল আই’র নজরুল মেলায় শাহীন সামাদ

পরবর্তী

চ্যানেল আই’র নজরুল মেলায় শাহীন সামাদ

আইপিএল-৮ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT