চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই’র নজরুল মেলায় শাহীন সামাদ

সাবিত খানসাবিত খান
১:১৩ অপরাহ্ন ২৪, মে ২০১৫
বিনোদন
A A

সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জয়ন্তী। এ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে বসবে ‘নজরুল মেলা’।

রোববার রাতে প্রস্তুতি দেখতে এসে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী শাহীন সামাদ নতুন প্রজন্মের মধ্যে নজরুল সঙ্গীত শেখার প্রবণতা এবং শুদ্ধভাবে তা গাওয়ার চর্চাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ।

নজরুল সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে তাঁর সময়ের সাথে নতুন প্রজন্মের শিল্পীদের পাথর্ক্য উল্লেখ করতে গিয়ে তিনি সাধনার বিষয়টি তুলে আনেন।

শাহীন সামাদ বলেন, আমাদের সময়ের সাথে নতুন প্রজন্মের নজরুল সঙ্গীত যারা গায় তাদের মূল পাথর্ক্যটা হলো সাধনায়। নজরুল সঙ্গীত গাওয়ার জন্য অনেক সাধনার দরকার হয়।

নজরুল সঙ্গীতের জন্য তারা যে সাধনা করেছেন নতুন প্রজন্মের কাছেও তা প্রত্যাশা করেন বলে জানান তিনি।

নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি অনুযোগ প্রকাশ করে শাহীন সামাদ বলেন, সত্যিই নজরুলকে ভালোবাসলে তার গান গাওয়ার জন্য দীর্ঘদিনের সাধনার দরকার। নতুন প্রজন্মের মধ্যে এই সাধনার করার প্রবণতা কম। যারা নজরুল সঙ্গীত গায় তাদের কাছে আমাদের প্রত্যাশা তারা যেনো এর জন্য কঠোর সাধনা করে।

Reneta

তবে আশার কথাও শোনান তিনি। বলেন, অনেক নতুন ছাত্র ছাত্রী নজরুল সঙ্গীত শিখছে। নজরুল সঙ্গীত অনেক কারুকার্যময়, শেখাটা আসলে অনেক কঠিন। এজন্য আগে ছাত্র ছাত্রী কম আসতো। তবে এখন অনেকেই আসছে। তারা অনেক সুন্দর গাইছে।

নজরুল সঙ্গীতের সুরের ক্ষেত্রে নতুন প্রজন্মের গায়কদের মধ্যে কোন বিচ্যুতি লক্ষ্য করেন কিনা এমন প্রশ্নের জবাবে শাহীন সামাদ বলেন, আমাদের সময়ে আমরা স্বরলিপি পেতাম। সে অনুযায়ী নজরুল সঙ্গীত শিখতাম। সাত আট বছর ধরে নজরুল ইন্সটিটিউট স্বরলিপি করছে। তারা তিন হাজারের মতো সঙ্গীতের স্বরলিপি করেছে। যারা নজরুল সঙ্গীত শেখাচ্ছেন তারা যেনো এই স্বরলিপি সংগ্রহ করে তা শেখান।

তাছাড়া বিভিন্ন জেলায় নজরুল সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে আঞ্চলিক উচ্চারণের একটা সমস্যা দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, এগুলো ঠিক করে নিতে হবে। সঠিক কথা, সঠিক সুরে নজরুল সঙ্গীত গাওয়া উচিত।

সোমবার সকাল ১১টা ৫ মিনিট থেকে এবি ব্যাংক-চ্যানেল আই ‘নজরুল মেলা’ পাওয়ার্ড বাই ফ্রেশ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এবারের মেলায় চ্যানেল আই এবং আইএফআইসি ব্যাংকের উদ্যোগে নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন এবং তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া’র সেক্রেটারি ও নজরুল গবেষক মোয়াজ্জেম হোসাইন চৌধুরীকে আজীবন সম্মাননা জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনজরুল জয়ন্তীনজরুল মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT