চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে চান মুগ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বিপিএলে নিজের অভিষেক ম্যাচে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৮ কিলোমিটার বেগে বল ছুঁড়েছেন ১৯ বছর বয়সী মুকিদুল ইসলাম মুগ্ধ। ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের পেসার বোলিং করতে পারেন আরও জোরে। প্রথম ম্যাচে কিছুটা স্নায়ুচাপ থাকায় গতির সঙ্গে আপোস করেছেন। লাইন-লেন্থ ঠিক রাখাতেই ছিলেন মনযোগী।

‘সত্যি বলতে অতটা জোরে আজ করিনি। প্রথম ম্যাচ তো, লাইন-লেন্থ ঠিক রাখতে চেয়েছি। প্রথম ম্যাচ, তাই একটু নার্ভাস ছিলাম। এজন্য গতি অত দিতে পারিনি। পরবর্তীতে হয়ত জোরে বল করতে পারব। এখন আত্মবিশ্বাসটা এসেছে।’

এমনিতে মুগ্ধর বলের গতি ১৪০-এর উপরে। সর্বোচ্চ তুলেছেন ১৪৩। প্রথম ম্যাচে যে লক্ষ্য নিয়ে এগিয়েছেন সেটিতে সফল এ ডানহাতি পেসার। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে হাই-স্কোরিং ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। ধরেছেন দুর্দান্ত একটি ক্যাচ। দল হেরে না গেলে অভিষেক ম্যাচের পারফরম্যান্স হতো স্মরণীয়।

Banglabid

রংপুরের আরেক এক্সপ্রেস বোলার তাসকিন আহমেদের জায়গায় ‍বুধবারের ম্যাচে খেলেন মুগ্ধ। প্রত্যাশার চাপ সামলেছেন দারুণভাবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসলে ভবিষ্যত লক্ষ্যের কথা জানতে চাওয়া মাত্রই মুগ্ধ জানিয়ে দেন খেলতে চান সামনের বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপে।

‘নিঃসন্দেহে লক্ষ্য থাকবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ যেন খেলতে পারি।’

মুগ্ধ যখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন গতির ঝড় তুলেই আকৃষ্ট করতেন সবাইকে। ২০১৮ সালে সাইফ হাসান-আফিফ হোসেনের নেতৃত্বে যুবারা যখন বিশ্বকাপ খেলতে যাবে নিউজিল্যান্ডে, তখনই চোট পেয়ে ছিটকে যান দলের এক্সপ্রেস বোলারটি। লম্বা সময়ের জন্য চলে যান ক্রিকেটেরই বাইরে।

Reneta

এবছর ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ফেরেন মাঠে। নভেম্বরে শেষ হওয়া জাতীয় লিগে খেলেছেন তিনটি ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট ৯টি। আর ৬টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট ৮টি। আহামরি পারফরম্যান্স না থাকায় বিপিএলে শুরুতে দল পাননি মুগ্ধ। ড্রাফটের বাইরে থেকে চট্টগ্রাম পর্ব শুরুর আগে তাকে নেয় রংপুর। দলটির পরামর্শক ও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশারের মাধ্যমে সুযোগ পান খেলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেয়া হবে না: প্রধানমন্ত্রী

পরবর্তী

নির্ভয়ার ধর্ষক অক্ষয় সিংয়ের ফাঁসির রায় সুপ্রিম কোর্টে বহাল

পরবর্তী

নির্ভয়ার ধর্ষক অক্ষয় সিংয়ের ফাঁসির রায় সুপ্রিম কোর্টে বহাল

শাইখ সিরাজের অনুষ্ঠানে ছাদকৃষক মৌসুমী

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT