চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়ার ধর্ষক অক্ষয় সিংয়ের ফাঁসির রায় সুপ্রিম কোর্টে বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতে চলন্ত বাসে নির্ভয়ার গণধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অক্ষয় সিংয়ের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

বুধবার অক্ষয় সিংয়ের করা আবেদন ভারতীয় শীর্ষ আদালতের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ খারিজ করে দেন।

সুপ্রিম কোর্টের ওই রায়ের পর আসামীদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের আগে শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষমা ব্যতীত আর কোনো বাধা রইলো না। রাষ্ট্রপতির কাছে আবেদনের জন্য আসামিরা মাত্র এক সপ্তাহ সময় পাবেন।

অক্ষয় সিংয়ের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা এবং রায় পুনর্বিবেচনা প্রসঙ্গে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন: দোষী কোনোভাবেই ক্ষমা পাওয়ার যোগ্য নয়। ঈশ্বরও এ জাতীয় দানব তৈরি করতে লজ্জা বোধ করবেন। এমন কিছু অপরাধ থাকে যেগুলো দেখে মানবতাবাদও মাথা খুঁড়ে মরে এবং এই মামলাটি তারই একটি।

২০১২ সালে দিল্লিতে ২৩ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ ও হত্যা করা হয়। সেই মামলায় দোষী পাঁচ ব্যক্তির মধ্যে অক্ষয় সিং নামের অন্যতম দোষী নিজের মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।

অক্ষয় সিংয়ের আইনজীবী রায় পুনর্বিবেচনার ক্ষেত্রে যুক্তি দেখান যে, এই মামলায় সিবিআই তদন্তের দাবি উঠলেও শেষ পর্যন্ত সিবিআই তদন্ত হয়নি। তিনি গুরুগ্রামে ২০১৭ সালের হত্যা মামলার কথা উল্লেখ করে বলেন, ‘গুরুগ্রামের স্কুল মামলায় সিবিআই তদন্ত হয় এবং দেখা যায় যে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত বাস কন্ডাক্টরকে ক্লিন চিট দেয় সিবিআই।’

বুধবার সুপ্রিম কোর্টে আসামি অক্ষয় সিংয়ের পক্ষ নিয়ে তার আইনজীবী বলেন: তাকে ওই মামলায় জোর করে জড়িয়ে দেওয়া হয়েছিল এবং এর থেকেই ‘প্রকৃত অপরাধীদের’ ধরার ক্ষেত্রে সরকারের অদক্ষতা প্রমাণ হয়।

আইনজীবী বলেন, নির্ভয়ার মৃত্যুকালীন জবানবন্দির উপর পুরোপুরি ভরসা করা যায় না। এ প্রসঙ্গে তিনি তিহার জেলের প্রাক্তন জেলারের সাম্প্রতিক বইয়ের দিকেও ইঙ্গিত করেন। ওই বইটিতে কারাবন্দি অবস্থায় নির্ভয়াকাণ্ডের অন্যতম অভিযুক্ত রাম সিংয়ের আত্মহত্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিহার জেলেই বন্দি রয়েছে দিল্লি গণধর্ষণ মামলার দোষীরা।

তখন ভারতের শীর্ষ আদালত বলেন, আমরা কোনও লেখকের মতামত অনুসারে যেতে পারি না। কোনও বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পরে যদি কেউ বই লেখা শুরু করে এবং এই জাতীয় কথা বলে তবে এটা একটা বিপজ্জনক অবস্থায় চলে যাবে। এই ধরণের যুক্তি শুনতে হলে কোনও দিনই কোনও মামলা শেষ হবে না।বিচারের সময়ই তার এসব কথা বলা উচিত ছিল।

প্রধান বিচারপতি এস এ বোবদে নির্ভয়া মামলার রায় পুনর্বিবেচনার এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় বিচারপতি আর ভানুমথি, অশোক ভূষণ ও এএস বোপান্নার বেঞ্চে মামলার শুনানি হয়।

অক্ষয় সিংয়ের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রসঙ্গে নির্ভয়ার মা আশা দেবী বলেন, তিনি নিশ্চিত ছিলেন যে ওই দোষীর আবেদন বাতিল হবে এবং খুব তাড়াতাড়িই ৪ দোষীকে ফাঁসি দেওয়া হবে।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত অন্য তিন আসামি মুকেশ (৩০), পবন গুপ্ত (২৩) এবং বিনয় শর্মা (২৪) এর  রায় পুনর্বিবেচনার আবেদন এর আগে খারিজ হয়ে গেছে। নির্ভয়ার ধর্ষণ ও হত্যার ছয় আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আদালত। পঞ্চম আসামি রাম সিংহ ইতোমধ্যে আত্মহত্যা করেছেন।

২০১২ সালের ১৬ ডিসেম্বর ২৩ বছর বয়সী প্যারামেডিক ছাত্রী নির্ভয়াকে দক্ষিণ দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও রড দিয়ে নির্যাতন শেষে রাস্তায় ফেলে দেয়া হয়েছিল। ২৯ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ট্যাগ: নির্ভয়ার গণধর্ষণভারতের সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে চান মুগ্ধ

পরবর্তী

শাইখ সিরাজের অনুষ্ঠানে ছাদকৃষক মৌসুমী

পরবর্তী

শাইখ সিরাজের অনুষ্ঠানে ছাদকৃষক মৌসুমী

বিতর্কিত তালিকা স্থগিত নয়, প্রত্যাহার জরুরি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT