চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেয়া হবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

প্রথম দফায় প্রকাশিত রাজাকার তালিকায় যেসব মুক্তিযোদ্ধার নাম এসেছে, তাদের কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন: কোনো মুক্তিযাদ্ধাকে রাজাকার খেতাব দেয়া হবে না। এটা হতে পারে না। এ তালিকায় যেসব মুক্তিযোদ্ধার নাম এসেছে তাদের কাছে দুঃখপ্রকাশ করছি।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের চলতি কমিটির শেষ কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে ‘রাজাকার তালিকা’ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন: একজন মুক্তিযোদ্ধার নাম যখন রাজাকার লিস্টে থাকে তখন তার কতোটা খারাপ লাগতে পারে একবার চিন্তা করে দেখুন। আমি তাদের এতটুকু বলতে পারি তাদের নাম কোনোভাবেই রাজাকার লিস্টে থাকতে পারে না। এটা তারা নিশ্চিত থাকুক। ইতোমধ্যে এটা তাদের বলা হয়েছে, মন্ত্রণালয় যাচাই-বাছাই করে দেখবে। রাজাকার-আলবদর-আল শামস্ এগুলো কিন্তু গেজেটেড। ৭১ এর পত্রিকাও যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন পত্রিকাগুলোতেও এগুলো ছাপা আছে।

প্রধানমন্ত্রী বলেন: এটা মোটেও রাজাকারের তালিকা না। এখানে কিছু সম্মিলিত তালিকা রয়েছে। এখানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রণালয়কেও বলেছি এভাবে সমস্ত ফাইল তুলে দিয়ে দেয়াও ঠিক হয়নি। খুব একটা খারাপ কাজ হয়ে গেছে। অনেক মুক্তিযোদ্ধার নাম সেখানে ঢুকে গেছে। পাকিস্তান আমলে করা তালিকা এবং পরে করা তালিকা নিয়ে একটা গোলমাল সৃষ্টি হয়েছে। পাকিস্তানের ওই তালিকা ১৫ আগস্টের পর জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়ারা ব্যবহার করেছে। এটা হয়তো অনেকে জানে না।

পাকিস্তান আমলের ওই তালিকা ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন বলেও প্রধানমন্ত্রী এসময় জানান। বলেন: আমি এগুলো সব বের করে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু কোনো কারণে হয়তো হয়নি। ওই সময় যারাই মুক্তিযুদ্ধে গেছেন, তাদেরকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে ১৫ আগস্টের পর মামলা দিয়েছে। ওই তালিকায় থাকা মুক্তিযোদ্ধাদের নাম ভুলে পরবর্তী তালিকার সঙ্গে চলে এসেছে। পাকিস্তান আমলের সকল আইন আমরা বাদ দিয়ে আবার নতুনভাবে করে দিচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT