চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টিভিতে চ্যাম্পিয়ন্স লিগের গান শুনে রেগে গিয়েছিলাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
প্রতিদ্বন্দ্বী ফুটবল ম্যাচে কোচের উত্তেজনাপূর্ণ অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবশ্যই আমরা চ্যাম্পিয়ন্স লিগে থাকতে চাই। সেখানে না থাকাটা কষ্ট দেয়। টিভিতে চ্যাম্পিয়ন্স লিগের গান (থিম সং) শুনে আমি রেগে গিয়েছিলাম।’

১৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারানো বার্সার সামনের মিশন ইউরোপা লিগ। বিষয়টি এখনো মেনে নিতে না পেরে এভাবেই প্রতিক্রিয়া জানালেন কোচ জাভি হার্নান্দেজ।

মনের কষ্ট লুকিয়ে না রেখে জাভি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা এই প্রতিযোগিতায় নেই। এটি আমাকে রাগান্বিত করে। আমি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, একজন বিজয়ী এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় রাগান্বিত। কিন্তু আমাদের সব ঠিক করতে হবে। আমাদের সেখানে থাকতে হবে।’

Banglabid

বার্সেলোনার জন্য দুঃস্বপ্নের নাম হয়ে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ। চলতি মৌসুমে গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার পেছনে পড়ে আসর থেকে বিদায় নেয় কাতালান ক্লাবটি।

বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে ইউরোপা লিগে নাপোলির বিপক্ষে বার্সেলোনা নিজেদের প্রথম ম্যাচে নামবে। দুবছর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে খেলেছিল তারা।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া বার্সেলোনা ইউরোপায় কঠিন গ্রুপেই পড়েছে। লিগের নকআউট রাউন্ডের প্লে-অফে ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে লড়তে হবে, এটি মানতেও জাভির ভীষণ কষ্ট হচ্ছে।

Reneta

‘ড্রয়ের ব্যাপারে আমরা দুর্ভাগা ছিলাম। নাপোলি চ্যাম্পিয়ন্স লিগে খেলা পর্যায়ের দল। মুখোমুখি লড়াইটা কঠিন হতে চলেছে। বলব না যে আমরা ফেভারিট।’

বার্সেলোনার কোচের দায়িত্ব নেয়ার পর প্রথম ১০০ দিনকে ১০০ বছরের সমান লেগেছে বলে জানান জাভি। যদিও দল উন্নতি করছে, অভিমত এমন।

কাইলিয়ান এমবাপেকে নিয়ে জানতে চাওয়া হলে বার্সা কোচের ভাষ্য, ‘সে একজন দুর্দান্ত খেলোয়াড়, যেমন নেইমার এবং মেসি। পিএসজি এবং মাদ্রিদ দুর্দান্ত দল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগচ্যাম্পিয়ন্স লিগজাভিনাপোলিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চোখের জলে প্রিয় ‘বাপ্পীদা’কে বিদায়

পরবর্তী

সংস্কার হলো কবর, স্পষ্ট করে লেখা নায়ক মান্নার আদ্যপান্ত

পরবর্তী
নায়ক মান্নার স্মরণে শ্রদ্ধা জানাতে ফুলেল অর্ঘ্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার হলো কবর, স্পষ্ট করে লেখা নায়ক মান্নার আদ্যপান্ত

Vietnamese woman holding a sign about human rights in a park. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে দুই বছরে ১৭০ মানবাধিকার কর্মী আটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT