বিনোদন

চোখের জলে প্রিয় ‘বাপ্পীদা’কে বিদায়

চোখের জলে তারকারা বিদায় জানালেন তাদের প্রিয় ‘বাপ্পীদা’কে...

প্রিয় ব্যক্তির ছবি ফুলের মালায় সজ্জিত, শোক ও শ্রদ্ধার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর এই ছবি একটি ফুলের মালায় সজ্জিত প্রিয় ব্যক্তির ছবি, শোক ও শ্রদ্ধা প্রকাশের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মুম্বাইয়ের পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বুধবার সকালে ফুলের মালায় সেজে ওঠে শববাহী গাড়ি। বাবাকে শেষযাত্রায় কাঁধে নিয়ে গাড়িতে তোলেন বাপ্পা। ফুলের চাদরে সাজানো শিল্পীর দেহ নিয়ে ভিলে পার্লের পবনহংস শ্মশানের উদ্দেশে রওনা হয় শববাহী গাড়ি। শেষযাত্রায় পা মিলিয়েছেন বন্ধু-অনুরাগীরা।

বাপ্পী লাহিড়ীকে বিদায় জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনেক তারকা। এ তালিকায় আছেন বিদ্যা বালান, শক্তি কাপুর, অলকা ইয়াগনিক, রুপালি গাঙ্গুলি, ভুষণ কুমার, মিকা সিং, উদিত নারায়ণ সহ অনেকেই। চোখের জলে তারা বিদায় দিলেন প্রিয় ‘বাপ্পীদা’কে।

প্রায় পাঁচ দশক ধরে বিস্তৃত ছিল বাপ্পী লাহিড়ীর সংগীত জীবন। নিজের গান দিয়ে নাচিয়ে ছেড়ে ছিলেন ছোটবড় সকলকেই। সঙ্গে পেয়েছেন ‘ডিস্কো কিং’র তকমাও।

দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন বাপ্পী লাহিড়ী। হাসপাতালের পরিচালক ডাক্তার দীপক নামজোসি জানিয়েছেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।

১৯৭০ থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে বাগি-৩ এর জন্য শেষ সুর করেছেন তিনি।

বিষয়:অলকা ইয়াগনিক উদিত নারায়ণ বাপ্পী লাহিড়ী মিকা সিং শক্তি কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…