চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকিট কালোবাজারির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
২:৫০ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুর স্টেশন থেকে আজ দেওয়া হয় ১৩ জুলাইয়ের টিকিট। রেলমন্ত্রী বলেছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এবার ট্রেনে যাত্রীদের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ সচেষ্ট থাকবে রেলওয়ে। কালোবাজারি বন্ধে জিরো টলারেন্সের কথাও বলেছেন তিনি।

অগ্রিম টিকিট কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করা মানুষ বলছেন, বাংলাদেশে এখনো নিরাপদ এবং সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম হিসেবে যাত্রীদের পছন্দের শীর্ষে রেলওয়ে।

ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শুরুর দিন তাই কমলাপুর স্টেশনে রাত থেকেই ছিলো টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। আগের দিন সন্ধ্যায় এসে পরদিন সকাল ৯টায় টিকিট পেয়ে যেনো ঈদের চাঁদ হাতে পান যাত্রীরা। তারা বলেন, বাড়ি গিয়ে ঈদ করতে যে পরিমাণ খুশি লাগবে, এখনও তেমনই লাগছে। বাড়ি যাওয়ার সুখের কাছে এসব কষ্ট কষ্টই না।

টিকিট কালোবাজারি বন্ধে এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আছে পুলিশের পক্ষ থেকে। বসানো হয়েছে সিসি ক্যামেরাও।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আমরা সবসময় মনিটরিং করছি। যেন কোনো কালোবাজারি সুবিধা করতে না পারে। যাত্রীসাধারণের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সবই আমরা করেছি।

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিন কমলাপুর স্টেশনে আসেন রেলমন্ত্রী মুজিবুল হক। সে সময় তিনি কালোবাজারির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ দেখানোর কথা বলার পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টার কথা জানান।

তিনি বলেন, ১ লাখ ৭০ হাজার ছিলো নিয়মিত অবস্থায়, এখন হবে আড়াই লাখ। আপনারা মেহেরবানী করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনারা সবাই নিয়ম মেনে, নিয়ম মেনে যাতায়াত করবেন।

যাত্রীদের নিরাপত্তা এবং টিকিট কালোবাজারি বন্ধে স্টেশন এলাকা পরিদর্শন করেছেন এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

শুক্রবার কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে ১৪ জুলাইয়ের আগাম টিকিট।

ট্যাগ: ঈদে বাড়ি ফেরামুজিবুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে ঘর সাজাতে ব্যস্ত নারীরা

পরবর্তী

গ্রিসের সব ব্যাংক ১৩ জুলাই পর্যন্ত বন্ধ

পরবর্তী

গ্রিসের সব ব্যাংক ১৩ জুলাই পর্যন্ত বন্ধ

মন্ত্রীর সমালোচনার মুখে হেমা মালিনী

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT